• ই-পেপার

মেসি নেই, আলভারেজ-লাউতারোকে নিয়ে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

২ গোলে এগিয়ে বিরতিতে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
২ গোলে এগিয়ে বিরতিতে গেল আর্জেন্টিনা
ছবি : রয়টার্স

বিশ্বকাপে মেসিকে বিশ্রামে রেখেও দাপুটে ফুটবল খেলছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল করে স্বস্তির লিড নিয়ে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। 

১৯ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোলের সূচনা করেন জিওভানি লো সেলসো। মেসির অনুপস্থিতিতে বাঁ পায়ের নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ৩০ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট মারেন। ভিএআর পর্যালোচনা করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি।

৩১ মিনিটে স্পটকিক থেকে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে নিচের বাঁ কোণে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার। তার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করে জর্ডান। আজাইজেহ ও তাহার কয়েকটি প্রচেষ্টা থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। অন্যদিকে যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে তৃতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।

ফলে ২-০ গোলের স্বস্তির লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা।

পেনাল্টি থেকে ২ গোলের লিড নিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
পেনাল্টি থেকে ২ গোলের লিড নিল আর্জেন্টিনা
পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ২ গোলের লিড এনে দেন মার্তিনেজ। ছবি : রয়টার্স

মেসিকে বিশ্রামে রেখেও জয়ের পথেই এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যার দ্বিতীয়টি এসেছে লাওতারো মার্তিনেজের পেনাল্টি থেকে।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দারুণ এক ফ্রি-কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ৩০ মিনিটের দিকে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট লাগান। ভিএআরের পর মাঠের রেফারি ঘটনাটি পর্যবেক্ষণ করে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান।

স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে ম্যাচে নিজের নামের পাশে গোল যোগ করেন তিনি। তার এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো

ক্রীড়া ডেস্ক
গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো
কোডি গাকপো। ছবি : রয়টার্স

ব্যক্তিগত জীবনে ভয়াবহ এক দুঃসংবাদের মুখোমুখি হয়েছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো। গর্ভাবস্থায় নিজেদের অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন তিনি ও তার সঙ্গী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এ খবর জানিয়েছেন এই দম্পতি।

গাকপোর সঙ্গী লিখেছেন, ‘ভাঙা হৃদয়ে জানাচ্ছি, গর্ভাবস্থায় আমাদের পুত্রসন্তান মারা গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

তিনি আরো লেখেন, ‘এলিজাহ রাফায়েল গাকপো—চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে। চিরকাল সে আমাদের সন্তান।’

অন্যদিকে গাকপোও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন একটি সময়। আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করছি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

হৃদয়বিদারক এই সংবাদ প্রকাশের পর ফুটবল বিশ্বের অসংখ্য খেলোয়াড়, ক্লাব ও সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে গাকপো ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কঠিন এই সময়ে তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে বিভিন্ন প্ল্যাটফর্ম।

লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেল আর্জেন্টিনা
ছবি : রয়টার্স

লিওনেল মেসিকে শুরুর একাদশে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে অধিনায়কের অনুপস্থিতি একটুও টের পেতে দিল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে জর্ডানের বিপক্ষে লিড নিয়েছে লিওনেল স্কালোনির দল।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটে ৮২ শতাংশ বলের দখল ছিল আলবিসেলেস্তেদের। একের পর এক আক্রমণে জর্ডানের রক্ষণকে চাপে রাখে তারা।

৭ মিনিটে লো সেলসো বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। এরপর ১৯ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি এই মিডফিল্ডার। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক থেকে নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এর আগে ১৭ মিনিটে জর্ডানের তাহা লো সেলসোকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। সেই ফাউলের পর পাওয়া ফ্রি-কিক থেকেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।

এরই মধ্যে নকআউট নিশ্চিত করে ফেলায় এই ম্যাচে মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।