• ই-পেপার

পেনাল্টি থেকে ২ গোলের লিড নিল আর্জেন্টিনা

শেষ মুহূর্তের নাটকে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

ক্রীড়া ডেস্ক
শেষ মুহূর্তের নাটকে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া
নকআউট নিশ্চিতের পর অস্ট্রিয়া খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : রয়টার্স

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত জয়টা যেন আলজেরিয়ার হাতেই ছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সাসা কালাইজডজিচের হেডে গোল করে অবিশ্বাস্যভাবে ৩-৩ সমতা ফেরায় অস্ট্রিয়া। নাটকীয় এই ড্রয়ে গ্রুপ ‘জে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে অস্ট্রিয়া, আর আলজেরিয়াকে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃতীয় স্থান নিয়ে। তবে তৃতীয় হলেও নকআউটে জায়গা পেয়েছে তারা। 

কানসাস সিটিতে শুরু থেকেই জমে ওঠে দুই দলের লড়াই। ২৮ মিনিটে ডেভিড আলাবার বাড়ানো বলে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন মার্কো আরনাউতোভিচ। তবে বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রাফিক বেলঘালির গোলে সমতায় ফেরে আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্সেল সাবিৎজারের দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু হাল ছাড়েনি আলজেরিয়া। ৫৯ মিনিটে হোসেম আওয়ারের পাস থেকে রিয়াদ মাহরেজ গোল করে ২-২ সমতা ফেরান।

নাটকীয়তা আরো বাড়ে যোগ করা সময়ে। ৯৩ মিনিটে আবারও মাহরেজ গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে উত্তর আফ্রিকার দলটি।

কিন্তু শেষ কথা বলার বাকি ছিল অস্ট্রিয়ার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মাইকেল গ্রেগরিশের হেড থেকে বল পেয়ে সাসা কালাইজডজিচ দারুণ এক হেডে জাল কাঁপিয়ে ৩-৩ সমতা ফেরান। এরপরই শেষ বাঁশি বাজান রেফারি।

এই ড্রয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় অস্ট্রিয়া। অন্যদিকে সমান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ ৩২-এ টিকে থাকল আলজেরিয়াও। 

শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার
ছবি : রয়টার্স

লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। তবু প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও বদলি হিসেবে নেমে আবারও নিজের ছাপ রাখলেন মেসি। তার দারুণ এক ফ্রি-কিকের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জিওভানি লো সেলসো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৩১ মিনিটে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাওতারো মার্তিনেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা আরো একটি গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর ৫৫ মিনিটে ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান। এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

গোল হজমের পাঁচ মিনিট পর, ৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বেঞ্চ থেকে নেমেই আক্রমণে গতি আনেন তিনি। ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক থেকে নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলে ম্যাচের সব অনিশ্চয়তার ইতি টেনে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৯তম গোল। পাশাপাশি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ অভিষেক শেষ করল জর্ডান।

আর্জেন্টিনার জালে প্রথম গোল জর্ডানের, মাঠে নামলেন মেসি

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার জালে প্রথম গোল জর্ডানের, মাঠে নামলেন মেসি
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুই গোলে এগিয়ে থাকার পর জর্ডানের একটি গোল ম্যাচে নতুন উত্তেজনা ফিরিয়ে এনেছে।

ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাওতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। এমনকি ৪৮ মিনিটে লো সেলসো আরো একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

এরপর ৫৫ মিনিটে হঠাৎই ম্যাচে ফিরে আসে জর্ডান। ডান প্রান্ত দিয়ে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি  সহজ টোকায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করেন। এই গোলের মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

জর্ডানের গোলের ঠিক পরই লিওনেল মেসিকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি। ৬০ মিনিটে বেঞ্চ থেকে নেমে ম্যাচে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে শুরুর একাদশে রাখা হয়নি তাকে।

২ গোলে এগিয়ে বিরতিতে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
২ গোলে এগিয়ে বিরতিতে গেল আর্জেন্টিনা
ছবি : রয়টার্স

বিশ্বকাপে মেসিকে বিশ্রামে রেখেও দাপুটে ফুটবল খেলছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল করে স্বস্তির লিড নিয়ে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। 

১৯ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোলের সূচনা করেন জিওভানি লো সেলসো। মেসির অনুপস্থিতিতে বাঁ পায়ের নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ৩০ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট মারেন। ভিএআর পর্যালোচনা করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি।

৩১ মিনিটে স্পটকিক থেকে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে নিচের বাঁ কোণে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার। তার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করে জর্ডান। আজাইজেহ ও তাহার কয়েকটি প্রচেষ্টা থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। অন্যদিকে যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে তৃতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।

ফলে ২-০ গোলের স্বস্তির লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা।