সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এর আগে প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। ওই ম্যাচে ৪ উইকেটে হেরেছিল টাইগাররা। এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে রান তাড়া করতে হবে স্বাগতিকদের।
এদিকে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। আজ খেলছেন না শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম। তাদের বদলে একাদশে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও তারকা পেসার নাহিদ রানা।
বিপরীতে একাদশে একটি পরিবর্তন এনেছে অজিরা। জাভিয়ের বার্টলেটের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।