• ই-পেপার

লাইভ আপডেট

৫ মিনিট আগে

বাংলাদেশের সামনে বড় টার্গেট

বাংলাদেশের সামনে বড় টার্গেট
ছবি : মীর ফরিদ

পাওয়ার প্লেতে তিন উইকেট হারালেও বাংলাদেশকে বড় টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ উইকেটে স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেছেন অজি ব্যাটাররা।

২৯ মিনিট আগে

নাসুমের বলে নিখিল আউট

নাসুমের বলে নিখিল আউট

স্পিনার নাসুমের ঘূর্ণির কবলে পড়েন ওজি ব্যাটার নিখিল চৌধুরী। নিজের শেষ বলে এলবি আউট করেন নাসুম। ফেরার আগে ৬ বলে ৮ রান করেন নিখিল।

৩৫ মিনিট আগে

ডেভিটের ঝোড়ো ইনিংস থামালেন সাকলাইন

ডেভিটের ঝোড়ো ইনিংস থামালেন সাকলাইন

ম্যাট রেনশের পর ফিফটির দিকে এগোচ্ছিলেন টিম ডেভিট। মাঠে নেমেই ঝোড়ো ইনিংস শুরু করেন ডেভিট। সাকলাইনের বলে ক্যাচ তোলার আগে ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। 

৪৩ মিনিট আগে

টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি

টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি

ম্যাচের ১৩ তম ওভারে লেগ স্পিনার রিশাদকে টানা ৩ বাউন্ডারি মারেন ওজি ব্যাটার ম্যাট রেনশ। ওভারের দ্বিতীয় বল থেকে টানা তিন ছক্কা মারেন রেশন। এতে ১৩ ওভারে ওজিদের স্কোর বোর্ড দাঁড়ায় ১২৩ রানে।

অন্য দিকে রেশনের সঙ্গে জুটিতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিট।

১ ঘণ্টা আগে

নাহিদ-মুস্তাফিজে কুপোকাত আরো দুই অজি ব্যাটার

নাহিদ-মুস্তাফিজে কুপোকাত আরো দুই অজি ব্যাটার
সংগৃহীত ছবি

দারুণ ফর্মে থাকা কুপার কনোলিকে ফিরিয়ে দুর্দান্ত শুরুটা করলেন নাহিদ রানা। সদ্য শেষ হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর প্রথম টি–টুয়েন্টিতে করেছিলেন ৪৭ রান। তাকেই মাত্র ১ রানে স্লিপে বন্দি করে ফেরালেন নাহিদ।

এরপর বোলিংয়ে এসেই উইকেট তুলে নিলেন মুস্তাফিজ। বিপজ্জনক হয়ে ওঠা ওপেনার মিচেল মার্শকে ২০ রানে ফিরিয়েছেন তিনি। 

১ ঘণ্টা আগে

শুরুতেই নাসুমের আঘাত

শুরুতেই নাসুমের আঘাত
ছবি : মীর ফরিদ

মারকুটে ব্যাটিংয়ে শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে তাতে বাধা হয়ে দাঁড়ালেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে জশ ইংলিসকে (১১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরালেন তিনি।