প্রথম ম্যাচে আলজেরিয়া বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার। ম্যাচের পর একদিনের বিশ্রামের পর আবার নেমে পড়েচে অনুশীলনে। তবে মাঠের লড়াই উতরে গেলো যুক্তরাষ্ট্রের তীব্র গরমও এখন লিওনেল মেসিদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কানসাসে বৃহস্পতিবারের অনুশীলনে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করেছে আর্জেন্টিনার ফুটবলাররা।
জানা যায়, কানসাসের ৩৬ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে অনুশীলনে বেগ পেতে হচ্ছে আর্জেন্টিনা। তাই প্লেয়ারদের গায়ে দেখা যায় ফর্মুলা ওয়ানে বহুল ব্যবহৃত বিশেষ ‘কুলিং ভেস্ট’। তাদের জার্সি প্রস্তুতকারী সংস্থাই এই কুলিং ভেস্ট তৈরি করেছে।
এই ভেস্টে থাকে একাধিক পকেট, যেখানে থাকে একধরনের ঠাণ্ডা জেল। সেটা প্লেয়ারদের শরীরের কাছাকাছি থাকায় তা শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। আগে এই জেলগুলোকে ঠাণ্ডা করা হয়, এর পর সেগুলি পরে নামেন প্লেয়াররা। একটা কুলিং ভেস্টের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এর পাশাপাশি রয়েছে বিশেষ বুটও, যার সহজে পা-কে গরম হতে দেয় না।
তবে আর্জেন্তিনা একমাত্র দল নয়। এর আগে স্পেন বিশ্বকাপের প্রস্তুতির সময় থেকেই বিশেষ ভেস্ট ব্যবহার করছিল। সৌদি আরবের মতো গ্রীষ্মপ্রধান দেশের প্লেয়াররাও এই বিশেষ ভেস্ট ব্যবহার করছেন।




