ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন রিপন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আব্দুল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের উজ্জ্বল ফলাফল ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ এবং উত্তরোত্তর সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।





