বর্ষা শুরু হতেই চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চমেক হাসপাতালে চালু করা হচ্ছে ৩০ শয্যার একটি ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট। আজ এ ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে হাসপাতালের ১৩, ১৪ ও ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পৃথক তিনটি ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ব্যবস্থাপনাগত জটিলতা তৈরি হওয়ায় ১৬ নম্বর ওয়ার্ডে এই ৩০ শয্যার ডেডিকেটেড ইউনিটটি চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

