• ই-পেপার

নতুন পে স্কেলের গেজেট প্রকাশ কবে?

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৬০। অপর দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দশম। যার বায়ুমান স্কোর ১০২। সেই হিসাবে আজ রাজধানী ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

 ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। অপর দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।

শুক্রবার (৩ জুলাই) আইকিউ এয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১০২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়।

এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া ১৫৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এর পরের অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, উগান্ডার কাম্পালা, চিলির রাজধানী সান্তিয়াগো।

আইকিউ এয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। 

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান

অনলাইন ডেস্ক
বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক-২০২৬ প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লেখিত যেকোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে এ পদক দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থী নিজে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদনপত্রের নির্ধারিত ছক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ছক ছাড়া অন্য কোনো ছকে জমা দেওয়া আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্রের সফট কপি (নিকষ ফন্টে এমএস ওয়ার্ড ফাইলে) ই-মেইলে পাঠাতে হবে। একই সঙ্গে ডাকযোগে বা সরাসরি দুই সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর জমা দিতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনপত্রে পদক প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্র স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের ৯টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।