• ই-পেপার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮০১ কোটির বাজেট

না ফেরার দেশে ডা. রবিউল হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
না ফেরার দেশে ডা. রবিউল হোসেন

দেশে চক্ষু চিকিৎসার অন্যতম পথিকৃত, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের (সিইআইটিসি) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেন মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাত ধরেই ১৯৭৯ সালে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল (সিইআইটিসি) প্রতিষ্ঠিত হয়। কল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানির প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত ‘দ্য অর্ডার অব মেরিট’, পেয়েছেন।

 

 

সংক্ষিপ্ত

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী ও কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামের এক যুবলীগ নেতার হাত ও গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ছাগলনাইয়ার নিজকুঞ্জরা গ্রামের একটি পুকুরপাড় থেকে যুবলীগ নেতার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। এ ঘটনায় জোবায়ের পারভেজের দোকানের কর্মচারী মাইকেলকে আটক করেছে।

এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শাহজালাল মাজারে ১২ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল মাজারে ১২ সদস্যের কমিটি

হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম প্রমুখ।

বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে জয়নাল আবদিন (৬০) নামের এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সোমনাথপাড়া এলাকা থেকে বন বিভাগের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে গারো পাহাড়ে যান জয়নাল আবদিন। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে গতকাল সকালে বন বিভাগের কর্মীরা পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।