• ই-পেপার

পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল তরুণের

শিবিরকর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, রংপুর
শিবিরকর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪

রংপুরের হারাগাছ এলাকায় ফেসবুকে করা মন্তব্যকে নিয়ে ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে হারাগাছ থানার পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন নাঈমুর রহমান নাঈম, সিরাজুল ইসলাম, রমজান আলী শরীফ মিজান ঘটনায় আহত শিবিরকর্মী মো. আহসান হাবিব হারাগাছ থানায় অভিযোগ করেছেন জানা গেছে, চরমোনাই মাহফিলে জিকিরের সময় অংশগ্রহণকারীদের আচরণ নিয়ে ফেসবুকে মন্তব্য করেন আহসান হাবিব এর জেরে গত রবিবার সন্ধ্যায় আহসান হাবিবকে ডেকে নিয়ে মারধর করেন অভিযুক্তরা

 

রানীনগরে ঝুঁকিপূর্ণ বাঁধ, ভাঙন আতঙ্ক

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
রানীনগরে ঝুঁকিপূর্ণ বাঁধ, ভাঙন আতঙ্ক

নওগাঁর রানীনগরে গত সপ্তাহ থেকে উজানি ঢলে ছোট যমুনা নদীর পানি বাড়তে থাকায় নান্দাইবাড়ি-কৃষ্ণপুর এলাকায় ছয় কিলোমিটার বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এতে ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষ জানা গেছে, আশির দশকে স্থানীয়দের দাবির মুখে এই বাঁধটি নির্মাণ করা হলেও পানি উন্নয়ন বোর্ড, সড়ক জনপথ বিভাগ এবং এলজিইডিকেউ এটির দায়িত্ব স্বীকার না করায় বছরের পর বছর সংস্কার হয়নি তবে দুই বছর ধরে নওগাঁর পানি উন্নয়ন বোর্ড স্বল্প পরিসরে বাঁধ রক্ষায় ব্লক দিয়ে কিছু কাজ করলেও বড় অংশজুড়ে রয়েছে ভাঙন আতঙ্ক স্থানীয়রা বলছে, রোপা আমন মৌসুমে ধান বাঁচাতে গেলে এই বাঁধের স্থায়ী নির্মাণের কোনো বিকল্প নেই  নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, এই বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের জন্য আপাতত তেমন কোনো প্রস্তুতি নেই তবে জরুরি প্রয়োজনে কোনো কাজ করতে হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

শিপইয়ার্ড মালিকের ওপর হামলা, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিপইয়ার্ড মালিকের ওপর হামলা, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকের গাড়ির গতিরোধ করে চাঁদা দাবি এবং কর্মকর্তাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড শিপ রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) উদ্ভূত পরিস্থিতিতে জাহাজ ভাঙা শিল্পের মালিক ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে চট্টগ্রামের পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি সোমবার (১৫ জুন) বিএসবিআরএর ভারপ্রাপ্ত সচিব মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত আবেদনপত্রটি আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেওয়া হয় অভিযোগের ভিত্তিতে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

সীতাকুণ্ড থানার ওসি মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে

 

সিলেট

অবশেষে অনুমোদন পেল ‘পরিত্যক্ত’ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
অবশেষে অনুমোদন পেল ‘পরিত্যক্ত’ হাসপাতাল

নির্মাণকাজ শেষ হওয়ার পর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল সিলেটের প্রস্তাবিত ২৫০ শয্যার জেলা হাসপাতাল তিন বছর পর অবশেষে প্রাণ পাচ্ছে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত বিশাল ভবনটিতে সম্প্রতি ২৫০ শয্যার হাসপাতালটি আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আজ সিলেটে ২৫০ শয্যার হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবার অধিকতর সুযোগ পাবে সিলেটের উন্নয়ন সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক

বহুল প্রত্যাশিত এই হাসপাতালটি নির্মাণ করা হয় নগরের চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের পাশে ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাসের স্থানে নাগরিক সমাজের প্রবল আপত্তির মুখেও ৎকালীন সরকারের সময়ে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয় ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও পরিচালনাকারী কর্তৃপক্ষ নির্ধারণসহ বিভিন্ন জটিলতায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি ফলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি দীর্ঘদিন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল

রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন নির্বাচিত সরকার আসার চিকিৎসাসেবার মানোন্নয়নে জোর দেয় হাসপাতালটি চালু করতে সক্রিয় হন সিলেট- আসনের সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর গত ২০ এপ্রিল তিনি হাসপাতালটি পরিদর্শন করেন পরে জানান, প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দ্রুত হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে একই সঙ্গে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে এক হাজার ২০০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান