• ই-পেপার

ভিয়েতনামে চুরি যাওয়া ৪ শতাধিক বিড়াল উদ্ধার

রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার অভিযান

রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার অভিযান
ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি পরিষেবাকর্মীরা। ছবি : রয়টার্স

জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সীমান্তে তেলপাচার

কালের কণ্ঠ ডেস্ক
জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সীমান্তে তেলপাচার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাকিস্তান সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে তেল পারাপারে সিন্ডিকেট ভয়াবহ আকার ধারণ করেছে। মোটরসাইকেলে করে পেট্রলের কনটেইনার নিয়ে চক্রটি তেল পাচার করছে। ইরান সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ট্রাক থেকে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ করে থাকে চক্রটি। এরপর দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় তারা। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে পাকিস্তানে তেলপাচারের ভয়াবহ সিন্ডিকেট কয়েক দশক ধরে গড়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে ইরান এবং ইসরায়েল-মার্কিন উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে এটি বেড়েছে। সূত্র : বিবিসি

 

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হলেও মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা বলেন, রাত ১০টার কিছু পর বিমানটি লুপ-২০ মহাসড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সূত্র : এবিসি নিউজ

 

 

ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের গুলি

কালের কণ্ঠ ডেস্ক
ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের গুলি

ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি ইয়টের সামনে সতর্কতামূলক গুলি ছুড়েছে রুশ যুদ্ধজাহাজ। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়টটির সঙ্গে রুশ যুদ্ধজাহাজের বিপজ্জনকভাবে কাছাকাছি অবস্থানে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। মঙ্গলবারের এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়টটি বর্তমানে নিজের যাত্রা অব্যাহত রেখেছে। সূত্র : সিএনএন