• ই-পেপার

রোনালদোর নেতৃত্বে পর্তুগালের একাদশ ঘোষণা

প্রথমার্ধ শেষে গোলবিহীন পর্তুগাল-ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক
প্রথমার্ধ শেষে গোলবিহীন পর্তুগাল-ক্রোয়েশিয়া
রয়টার্সের ছবি

আক্রমণ-পাল্টা আক্রমণ আর বল দখলের লড়াইয়ে প্রথমার্ধ শেষ করল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে মাঠের লড়াইয়ে ক্রোয়েশিয়ার চেয়ে কিছুটা এগিয়েই ছিল পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোদের আধিপত্য থাকলেও গোলমুখ খোলার মোক্ষম সুযোগটি অধরাই থেকে গেছে তাদের কাছে।

ম্যাচের শুরু থেকেই পর্তুগিজরা বেশ কয়েকবার ক্রোয়েশিয়ার রক্ষণভাগে ভীতি ছড়ায়। কিন্তু ডি-বক্সের ভেতর গিয়ে বারবার খেই হারিয়ে ফেলায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

অন্যদিকে, হাইভোল্টেজ এই ম্যাচে ফুটবলপ্রেমীদের চোখ ছিল দুই দলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো এবং লুকা মদরিচের ওপর। তবে প্রথমার্ধে নিজ নিজ দলের পারফরম্যান্সে তেমন কোনো জাদু দেখাতে পারেননি এই দুই কিংবদন্তি। মাঠের খেলায় তারা ছিলেন অনেকটাই আড়ালে।এতে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল। 

প্রথম সন্তানের মুখ দেখে যেতে পারলেন না ফিলিস্তিনি গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
প্রথম সন্তানের মুখ দেখে যেতে পারলেন না ফিলিস্তিনি গোলরক্ষক
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের ফুটবলার ও গোলরক্ষক সালিম আল-আশকার। গত বুধবার (২ জুলাই) ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সংস্থাটির দাবি, ইসরায়েলি বাহিনীর গুলিতেই প্রাণ গেছে সালিমের। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন বলে জানিয়েছে পিএফএ।

মাঠের বীরত্ব ছাপিয়ে ব্যক্তিগত জীবনেও এক বুক স্বপ্ন আর বেদনাদায়ক অধ্যায় রেখে গেছেন সালিম আল-আশকার। মাত্র পাঁচ মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। মৃত্যুকালে রেখে গেছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে। নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছিল পরিবারটি, কিন্তু নিজের প্রথম সন্তানের মুখ দেখার আর সৌভাগ্য হলো না এই গোলরক্ষকের। তার এমন আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে স্বজন, সতীর্থসহ ফিলিস্তিনের পুরো ক্রীড়াঙ্গনে এখন শোকের ছায়া।

সালিমের এই অকাল মৃত্যুতে ফিলিস্তিনের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ঢল নেমেছে। চিলির বিখ্যাত ফুটবল ক্লাব ‘দেপোর্তিভো প্যালেস্তিনো’ এক বিবৃতিতে গভীর সমবেদনা প্রকাশ করেছে। ক্লাবটি এই মৃত্যুর তীব্র নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চলমান এই প্রাণহানির ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে তারা।

উল্লেখ্য, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলি বাহিনীকে দায়ী করলেও, ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

ক্রীড়া ডেস্ক
দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

শেষ ষোলোর টিকিটের জন্য লড়াইয়ে ভক্তদের এক দাপুটে জয় উপহার দিয়েছে স্পেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ইয়ামালরা পেয়েছেন ৩-০ গোলের সহজ জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। তবে অস্ট্রিয়ার জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পোহাতে হয় তাদের।

গোলের খোঁজে থাকা স্পেনের মার্ক কুকুরেয়া বল একবার জালে জড়ালেও গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল হয়েছে জানিয়ে বাঁশি বাজান রেফারি। 

তবে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় আবারও এগিয়ে আসেন কুকুরেয়া। তার বাড়ানো দুর্দান্ত এক ক্রস থেকে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগার ও গোলপোস্টের বাধায় আর গোল না হওয়ায় এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্পেন।

তবে বিরতির পর আর আঁটকে রাখা যায়নি স্পেনকে। ম্যাচের ৬৬ মিনিটে অ্যালেক্স বায়ানার ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে ২ গোলের লিড এনে দেন পেদ্রো পোরো।

এরপর ম্যাচের নির্ধারিত সময়ের ঠিক আগে ৮৯ মিনিটের মাথায় আবার কুকুরেয়ার বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন ওইয়ারসাবাল। এতেই ৩-০ গোলের জয়ে নিশ্চিত হয়েছে স্প্যানিশদের শেষ ষোলোর টিকিট।

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

ক্রীড়া ডেস্ক
অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

শেষ ষোলোর টিকিটের জন্য মাঠে লড়াইয়ে স্পেন-অস্ট্রিয়া। এক গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছে মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। তবে অস্ট্রিয়ার জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পোহাতে হয় তাদের।

গোলের খোজে থাকা স্পেনের মার্ক কুকুরেয়া বল একবার জালে জড়ালেও গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল হয়েছে জানিয়ে বাঁশি বাজান রেফারি।

তবে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় আবারও এগিয়ে আসেন কুকুরেয়া। তার বাড়ানো দুর্দান্ত এক ক্রস থেকে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল।

অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগার ও গোলপোস্টের বাধায় আর গোল না হওয়ায় এই এক গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছে স্পেন।