• ই-পেপার

বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে সেনেগাল

৩ মিনিটের ব্যবধানে ২ গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
৩ মিনিটের ব্যবধানে ২ গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল বেলজিয়াম

সিয়াটলে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নাটকীয়তা দেখাল বেলজিয়াম ও সেনেগাল। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচের অন্তিম মুহূর্তে তা শোধ করে সাদিও মানেদের স্তব্ধ করে দিয়েছে লুকাকুরা।

প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল। বিরতির পর ইসমাইলা সারের গোলে লিড ডাবল করে মানের দল।

ম্যাচ একপ্রকার যখন নিশ্চিত, শুধু জয় উদযাপনই বাকি সেনেগালের এমন সময় ৮৬ মিনিটে ১ গোল শোধ করেন রোমেলু লুকাকু। এর তিন মিনিটের মাথায় ইউরি টিলেমান্সের গোলে অবিশ্বাস্যভাবে ২-২ গোলে সমতা ফেরায় বেলজিয়াম।

এতে নির্ধারিত সময় শেষে ম্যাচ সমতায় থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে খেলা।

মরক্কোর গোলমেশিনকে বিশ্বকাপের মাঝেই দলে টানল বায়ার্ন

ক্রীড়া ডেস্ক
মরক্কোর গোলমেশিনকে বিশ্বকাপের মাঝেই দলে টানল বায়ার্ন
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোর জার্সিতে মাঠ মাতিয়ে তার পুরস্কারটা যেন হাতেনাতেই পেয়ে গেলেন ইসমাইল সাইবারি। বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

বুধবার বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে ২৫ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বিশ্বকাপে মরক্কোর আক্রমণভাগের অন্যতম প্রধান এই ভরসা ইতোমধ্যে নিজের নামের পাশে যোগ করেছেন তিনটি দৃষ্টিনন্দন গোল।

উদ্বোধনী ম্যাচে ফেবারিট ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চমকে দিয়েছিল মরক্কো, যেখানে দলের ত্রাণকর্তা হয়ে একমাত্র গোলটি করেছিলেন এই সাইবারি। এরপর গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতির রক্ষণভাগ ভেঙে আরো একটি করে গোল আদায় করে নেন তিনি।

তবে সাইবারির আসল জাদু দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের সেই স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে। ডাচদের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ ও জয়সূচক পেনাল্টি শটটি নেন তিনিই। আর তার সেই বরফশীতল মাথার ফিনিশিংয়েই বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট নিশ্চিত করে উত্তর আফ্রিকার দেশটি। নকআউট পর্বের পরবর্তী মিশনে এবার তাদের সামনে বাধা কানাডা।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যমতে, ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে এই মরক্কান তারকাকে নিজেদের ডেরায় টেনেছে বায়ার্ন।

সদ্য সমাপ্ত মৌসুমে ডাচ লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সাইবারি পিএসভির হয়ে ঘরে তুলেছেন তিনটি লিগ শিরোপা। গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল।

বেলজিয়ামের মাটিতে বড় হওয়া সাইবারির ফুটবলের হাতেখড়ি হয়েছিল দেশটির দুই ঐতিহ্যবাহী ক্লাব আন্ডারলেখট ও জেঙ্কের যুব একাডেমিতে। পরবর্তীতে পিএসভি আইন্দহোভেনের বয়সভিত্তিক দল হয়ে নিজের জাত চিনিয়ে জায়গা করে নেন মূল দলে।

৬০ বছরের ‘অভিশাপ’ থেকে ইংল্যান্ডের মুক্তি

ক্রীড়া ডেস্ক
৬০ বছরের ‘অভিশাপ’ থেকে ইংল্যান্ডের মুক্তি

১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমে পিছিয়ে পড়েও জার্মানির বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ ৬০ বছর প্রথমে পিছিয়ে পড়ে কোন ম্যাচে জয় পায়নি থ্রি লায়নরা। অবশেষে দেশকে সে অভিশাপ থেকে মুক্তি দিলেন অধিনায়ক হ্যারি কেইন।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে পড়ার পর কোন ভাবেই ম্যাচে ফিরতে পারছিল না ইংল্যান্ড। অবশেষে ম্যাচের শেষ দিকে ৭৫ ও ৮৬ মিনিটে কেইনের দুর্দান্ত দুই গোলে জয় নিজেদের করে নেয় থমাস টুখেলের দল।

ম্যাচের নায়ক বনে যাওয়ার পাশাপাশি কেইন ভেঙেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের রেকর্ডও। চলতি আসরেই পাঁচ গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পাশাপাশি মোট ১৩ গোল নিয়ে পেছনে ফেলেছেন পেলেকেও।

এরই সঙ্গে দলকে শেষ ষোলোয় নিয়ে গেলেন কেইন। সেখানে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো। 

পেলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে জয় এনে দিলেন কেইন

ক্রীড়া ডেস্ক
পেলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে জয় এনে দিলেন কেইন
রয়টার্সের ছবি

ম্যাচের লম্বা সময় এগিয়ে ছিল ডিআর কঙ্গো। তাদের সপ্তম মিনিটে করা গোল শোধ দিতে মরিয়া ইংল্যান্ডের ত্রাণকর্তা হয়ে এগিয়ে এলেন হ্যারি কেইন। ম্যাচের শেষ দিকে ১১ মিনিটের ব্যাবধানে দুই গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন তিনি। 

ম্যাচের শুরুতেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানে ডিআর কঙ্গো। মাত্র সাত মিনিটের মাথায় ব্রিটিশদের স্তব্ধ করা এক গোলে লিড এনে দেন ব্রায়ান সিপেঙ্গা। গোল হজম করে এলোমেলো খেলতে থাকে ইংল্যান্ড।

প্রথমার্ধের পানি বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও কিন্তু ডিআর কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসির বাধায় আর গোল পাওয়া হয়নি কেইনদের।

মাঝে ৪২ মিনিটে বক্সের ভেতরে ব্যাবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন কঙ্গোর উইসা। অ্যারন ওয়ান-বিসাকার বাড়ানো বলে তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

এর দুই মিনিটের মাথায় কঙ্গোর ডি বক্সে কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসির বাধায় পড়ে যান কেইন। জোড়াল পেনাল্টির আবেদন করলেও উল্টো রেফারি বাঁশি বাজান কেইনের বিরুদ্ধেই। সিমুলেশনের অভিযোগে কঙ্গোর পক্ষেই ফাউল দেওয়া হয়।

এরপর বিরতির আগে যোগ করা সময়ে আবারো ত্রাতা হয়ে আসেন গোলকিপার এমপাসি। জুড বেলিংহামের হেডে বল জাচ্ছিল জালের দিকে। প্রায় নিশ্চিত সে গোল দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন কঙ্গোর গোলরক্ষক।

বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। ম্যাচ বাঁচাতে একের পর এক আক্রমণেও যখন কোন কূলকিনারা পাচ্ছিল না টুখেলের দল তখনই এগিয়ে আসেন অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের ৭৫ ও ৮৬ মিনিটের মাথায় গোল করে অনাকাঙ্ক্ষিত এক ইতিহাস বদলান তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমে পিছিয়ে পড়েও জার্মানির বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ ৬০ বছর পর পিছিয়ে পড়ে কোন ম্যাচ জিতল থ্রি লায়নরা।

এতে ম্যাচের নায়ক বনে যাওয়ার পাশাপাশি ভেঙেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের রেকর্ডও। চলতি আসরেই পাঁচ গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পাশাপাশি মোট ১৩ গোল নিয়ে পেছনে ফেলেছেন পেলেকেও।

এই রেকর্ডের সঙ্গে দলকে শেষ ষোলোয় নিয়ে গেলেন কেইন। সেখানে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো।