• ই-পেপার

ফিফা বিশ্বকাপ ২০২৬

টাইব্রেকারে জার্মানির বিদায় ঘণ্টা বাজাল প্যারাগুয়ে

ব্রাজিল শেষ এমন ঘটনা ঘটিয়েছিল ২০০২ সালে

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল শেষ এমন ঘটনা ঘটিয়েছিল ২০০২ সালে
ছবি : রয়টার্স

প্রথমার্ধে চেনা ব্রাজিলকে খুঁজেই পাওয়া যায়নি। ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহাদের একের পর এক অগোছালো আর ধারহীন আক্রমণ কেবল হতাশারই জন্ম দিচ্ছিল। উল্টো জাপানের জমাট রক্ষণ ভাঙতে গিয়ে গোল হজম করে চরম কোণঠাসা হয়ে পড়ে সেলেসাওরা। তবে বিরতির পর যেন খোলস ছেড়ে বেরোল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধের চরম ভোগান্তি ভুলে দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যাবধানে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও ম্যাচ জেতার কীর্তি ব্রাজিল সবশেষ দেখিয়েছিল ২০০২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ২২ বছর পর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল সেলেসাওরা।

হিউস্টনে সোমবার ম্যাচের শুরু থেকেই পজিশন কিংবা অন টার্গেট শটে ব্রাজিল এগিয়ে থাকলেও, মাঠের ফুটবলে দাপট দেখিয়েছে জাপানই। দুর্দান্ত আত্মবিশ্বাসে খেলে ম্যাচের ২৯তম মিনিটেই কাইশু সানোর চমৎকার গোলে লিড নেয় এশিয়ান পরাশক্তিরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

তবে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরার আভাস দেয় আনচেলত্তির শিষ্যরা। বিরতি থেকে ফিরেই আক্রমণের গতি বাড়ায় তারা। কয়েক মিনিটের ঝড়ে দুটি সহজ সুযোগ নষ্ট করার পর, অবশেষে ৫৬তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। জাপানি ডিফেন্সের দেয়াল ভেঙে ব্রাজিলের মুখে হাসি ফোটান কাসেমিরো। এর পর ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে হলুদ শিবির। কিন্তু জাপানের রক্ষণভাগে কিছুতেই ফাটল ধরানো যাচ্ছিল না। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই যোগ করা সময়ের শেষ মুহূর্তে ম্যাজিক দেখান বদলি নামা গাব্রিয়েল মার্টিনেল্লি। তার নাটকীয় গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল, নিশ্চিত হয় শেষ ১৬-র টিকিট। 

গোলশূন্য প্রথমার্ধ নেদারল্যান্ডস-মরক্কোর

ক্রীড়া ডেস্ক
গোলশূন্য প্রথমার্ধ নেদারল্যান্ডস-মরক্কোর
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ ৩২ এর ম্যাচে মাঠে চলছে নেদারল্যান্ডস-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ। দুই দলের শক্তি, সমার্থ্য ও ছন্দের কারণে হাড্ডাহাড্ডি এক লড়াই চলছে।

বিশ্বকাপের শেষ ৩২–এর এই প্রথমার্ধ অতিবাহিত হলেও এখনো গোলের দেখা পায়নি কোনো দলই।

এদিকে, রাতের ম্যাচে নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬

হাভার্টজের গোলে সমতায় ফিরে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল জার্মানি

ক্রীড়া ডেস্ক
হাভার্টজের গোলে সমতায় ফিরে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল জার্মানি
কাই হাভার্টজের গোল উদযাপন। ছবি: ফিফা

জার্মানি ১-১ প্যারাগুয়ে (অতিরিক্ত সময়ের আগ পর্যন্ত)

আজকের রাতটা কি তাহলে আর্সেনাল খেলোয়াড়দের?

জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে ব্রাজিলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ইংলিশ ক্লাব আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলের প্রথম গোলে বলের জোগান দেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস। 

এবার প্যারাগুয়ের বিপক্ষে জার্মানিকে সমতায় ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিলেন আরেক আর্সেনাল তারকা কাই হাভার্টজ। 

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচের ৪২ মিনিটে হুলিও এনসিসোর গোলে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। 

তবে বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে জার্মানিকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য এনে দেন হাভার্টজ। লিভারপুল তারকা ফ্লোরিয়ান ভির্টৎসের দারুণ ক্রসে স্কোরলাইন ১-১ করেন তিনি। 

এরপর আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এই সময়েও ফল না এলে খেলা গড়াবে টাইব্রেকারে।

‘১০০% ফিট’ নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
‘১০০% ফিট’ নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

‘নেইমার, নেইমার’ চিৎকারে হিউস্টনের এনআরজি স্টেডিয়াম কাঁপিয়ে তুললেন ব্রাজিল সমর্থকরা। তা দেখে নেইমারও সাইডলাইনের পাশে কিছুক্ষণ ওয়ার্ম আপ করলেন। 

সবাই ধরেই নিয়েছিলেন তাদের প্রিয় খেলোয়াড়কে শিগগিরই মাঠে নামাবেন কার্লো আনচেলত্তি। কিন্তু শতভাগ ফিট থাকলেও নেইমারকে খেলানোর প্রয়োজন মনে করলেন না ব্রাজিল কোচ। নেইমারের পরিবর্তে আনচেলত্তি নামালেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। শেষ পর্যন্ত এই বদলিই ব্যবধান গড়ে দিলেন। 

যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলেই ঘুরে দাঁড়ানোর নতুন গল্প লিখল ব্রাজিল। জাপানকে বিদায় করে সেলেসাওরা উঠে গেল বিশ্বকাপের শেষ ষোলো পর্বে। 

শতভাগ ফিট থাকার পরও নেইমারকে বেঞ্চে দেখে ব্রাজিলের অনেক সমর্থক বিস্মিত হন। তবে ম্যাচ শেষে আনচেলত্তি জানালেন, নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল তার। তবে সেটি অতিরিক্ত সময়ে।  

আনচেলত্তি বলেন, ‘আমি নেইমারকে অতিরিক্ত সময়ের জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যেই (৯০ মিনিট + যোগ করা সময়) ম্যাচ জিতে যাওয়ায় তাকে নামানোর দরকার পড়েনি।’

আনচেলত্তি আরো জানান, নকআউট পর্বের ম্যাচে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের সম্ভাবনা মাথায় রেখে তিনি দল সাজিয়েছিলেন। তাই নেইমারের মতো অভিজ্ঞ ফুটবলারকে সেই সময় কাজে লাগানোর পরিকল্পনা ছিল।

দীর্ঘ চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়েই প্রায় তিন বছর পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি নেমে প্রায় ১৫ মিনিট খেলেছেন এই তারকা ফরোয়ার্ড। অল্প সময়েই তিনটি গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি। 

আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। তাই পরবর্তী ম্যাচে তার ভূমিকা আরো বাড়তে পারে।

শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট।