• ই-পেপার

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

বিশ্বকাপে পেনাল্টি মিসের বিব্রতকর রেকর্ডের মালিকও এখন মেসি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে পেনাল্টি মিসের বিব্রতকর রেকর্ডের মালিকও এখন মেসি
পেনাল্টি মিস করার পর হতাশ মেসি। ছবি : রয়টার্স

রেকর্ড গড়তে কার না ভালো লাগে। তবে রেকর্ডটা বিব্রতকর হলে কারোই ভালো লাগার কথা নয়। আজ তেমনি এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টি মিস করার রেকর্ড।

অস্ট্রিয়ার বিপক্ষে আজ বিশ্বকাপের ৩ নম্বর পেনাল্টিটা মিস করেছেন মেসি। এতদিন ২ গোল নিয়ে ঘানার সাকে ফরোয়ার্ড আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

বিশ্বকাপে সবমিলিয়ে ৭টি পেনাল্টি নিয়েছেন মেসি। এর মধ্যে ৪টি গোল করেন। বাকি ৩টি মিস করেন। সবকটি আবার ইউরোপের দলের বিপক্ষে। শুরুটা ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপরীতে এবার অস্ট্রিয়ার বিপক্ষে।

বিব্রতকর রেকর্ডের পর অবশ্য বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন মেসি। তার গোল এখন ১৭টি। তাতে ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ক্লোসার ইচ্ছা পূরণ করলেন মেসি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ক্লোসার ইচ্ছা পূরণ করলেন মেসি
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন মেসি। ছবি : রয়টার্স

মিরোস্লাভ ক্লোসার চাওয়া পূর্ণ করলেন লিওনেল মেসি। জার্মান কিংবদন্তির সর্বোচ্চ গোলের রেকর্ড নিজে করে নিয়ে। ক্লোসার চাওয়া ছিল, তার রেকর্ড যেন মেসিই ভাঙেন। আজ সেটাই করলেন মেসি।

এবারের বিশ্বকাপ শুরুর আগে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ক্লোসা। তবে এখন আর তিনি নেই। অস্ট্রিয়ার বিপক্ষে আজ দুর্দান্ত এক গোল করে তার রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। 

১৭ গোলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক হলেন মেসি। আর ১৬ গোল নিয়ে দুইয়ে থাকলেন ক্লোসা। রেকর্ড হারিয়ে তাই কষ্ট পাওয়ার কথা নয় জার্মান কিংবদন্তির।

রেকর্ড গোলটি পান ৩৮ মিনিটে। বক্সের মধ্যে থেকে দারুণ এক শটে। তবে রেকর্ডটা ম্যাচের শুরুতেই নিজের করে নিতে পারতেন মেসি। ৪ মিনিটে পেনাল্টি মিস না করলে। 

নিজের রেকর্ড ভাঙার বিষয়ে ক্লোসা বলেছিলেন, ‘আমি আশা করছি, এই বিশ্বকাপেই আমার রেকর্ড ভেঙে যাবে। যদি এমনটা হয়, তাহলে আমি খুশি হব যদি মেসি রেকর্ডটি ভাঙে। আমি সবসময়ই তার বিশাল ভক্ত। সে একজন প্রতিভাবান ফুটবলার, এক কথায় জিনিয়াস।’

মেসির রেকর্ড গোলে বিরতিতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
মেসির রেকর্ড গোলে বিরতিতে আর্জেন্টিনা
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন মেসি। ছবি : রয়টার্স

প্রায়শ্চিত্ত করলেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে ঠিকই দুর্দান্ত এক গোল করে ক্ষতি পুষিয়ে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। তাতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন তিনি। তার রেকর্ড গোলে ১-০ ব্যবধানে বিরতিতে গেছে আলবিসেলেস্তারা। 

ডালাসে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ৪ মিনিটে পেনাল্টি পাওয়ায়। লাউতারো মার্তিনেজকে বক্সের মধ্যে ফাউল করেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। তবে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পেয়েও পেনাল্টি মিস করেন মেসি। বল বাইরে মারায় বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষাটাও তাই বেড়ে যায়। 

১৯ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। এবার ঠিক মতো শট নিতে না পারায় বল সেভ দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সন্ডার শ্লেগার। ২২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া। তবে শট ব্লক হওয়ায় গোল আর পাওয়া হয়নি। 

৩২ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। এবার বল জালে জড়ানোর আগে ব্লক করে দেন অস্ট্রিয়ার এক ডিফেন্ডার। তবে ৩৮ মিনিটে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে থামাতে পারেনি কেউই।

বক্সের মধ্যে থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি। তাতে রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন ৩৮ বছর বয়সী প্লে মেকার। আর্জেন্টিনার অধিনায়কের গোল ১৭টি। ছাড়িয়ে গেছেন মিরোস্লাভ ক্লোসাকে। জার্মান কিংবদন্তির গোল সংখ্যা এখন ১৬। 

আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পাননি অস্ট্রিয়ার কোচ, তবে...

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পাননি অস্ট্রিয়ার কোচ, তবে...
অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। ছবি : ফিফা

আর কয়েক মিনিট পরেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রিয়া। 

অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া বিশ্বচ্যাম্পিয়নরা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। 

তাই বলে কি আর্জেন্টিনাকে থামানোর কোনো উপায় নেই? অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক অন্তত মেসি-মার্তিনেজদের দুর্বলতা খুঁজে পাচ্ছেন না। তিনি বরং প্রতিপক্ষের বন্দনাতেই মেতেছেন। 

ডালাসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাংনিকের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, ‘আর্জেন্টিনার বর্তমান দলটার দুর্বলতা কোথায়?’ ৬৭ বছর বয়সী এই জার্মান কোচ বেশ নাটকীয় ঢংয়েই উত্তর দিয়েছেন, ‘চলুন, আমরা (আর্জেন্টিনার) দুর্বলতা নিয়ে কথা বলি। কিন্তু সত্যি বলতে আমরা এমন কিছু খুঁজে পাইনি।’  

আর্জেন্টিনার কোনো খুঁত খুঁজে না পেলেও দলটির শক্তির জায়গাগুলো ঠিকই চিহ্নিত রাংনিক। চ্যালেঞ্জটা পাহাড়সম হলেও নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রাখছেন তিনি। 

সব প্রতিকূলতা পেরিয়ে চমক উপহার দিতে চান রাংনিক, ‘আমাদের খুব কৌশলী ও সাহসী হতে হবে। সেরা খেলাটাই খেলতে হবে। একটা চমক হতে পারে। ম্যাচ ড্র হতে পারে, এমনকি আমরা জিতেও যেতে পারি। ফুটবলে সবই সম্ভব।’

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসির গোলসংখ্যা এখন ১৬। আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক বনে যাবেন তিনি। সেটা হতে পারে আজ রাতেই।

তবে রাংনিক মনে করেন, শুধু মেসিকে নিয়ে পড়ে থাকলে ভুল হবে, ‘প্রতিটি পজিশনেই আর্জেন্টিনা অসাধারণ। তাদের শুধু মেসি নয়, আরো অনেকেই আছে।’