• ই-পেপার

নোয়াখালীতে বাসচাপায় শিশু নিহত

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে কুলাউড়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রাত ২টা ৩৫ মিনিটে কুলাউড়া থানার একটি বিশেষ দল উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে আটক করে।

গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তার কাউছারের বিরুদ্ধে ১১টি, জসিমের বিরুদ্ধে ১২টি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি লোহার ছোরা উদ্ধার করা হয়।

এর আগে পৃথক আরেকটি অভিযানে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে মৌলভীবাজার সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে (৪৬) গ্রেপ্তার করে। তিনি রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ১৪টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলাব্যাপী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

লক্ষ্মীপুরে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন এবং জুয়া বিরোধী আইন কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের সাদ্দার পোল এলাকায় স্থানীয় যুবসমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।

এ সময় বক্তব্য দেন চর রুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, বিএনপি নেতা শাহজালাল রাজু, জামায়াত নেতা আবুল বাসার, হুমায়ুন কবির, চর রুহিতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান রুপম এবং চর রুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেনসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান।

এ ছাড়া প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, দোকানে দোকানে জুয়া বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং জুয়া বিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি
কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জে কোটালীপায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেয়াজুল শেখ (৪৩) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে। 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে বাড়ির পাশের মন্দিরের সামনে খেলছিল। ওই সময় ভ্যানচালক রিয়াজুল শেখ তাকে ফুসলিয়ে মন্দিরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। আমি তার শাস্তি দাবি করছি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

পাবনায় বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনা প্রতিনিধি
পাবনায় বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
ছবি: কালের কণ্ঠ

পাবনায় যাত্রীবাহী একটি বাসচাপায় নাঈম (১৫) নামের মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত নাঈম শহরের মধ্য শালগাড়ীয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে আর এম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে শহরের শালগাড়ীয়ার বাসা থেকে মোটরসাইকেল বিক্রির জন্য রাজাপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন ক্যালিকো কটন মিল মাঠে অবস্থিত মোটরসাইকেলের হাটে যাচ্ছিল। এ সময় বাস টার্মিনালের চেতনের মোড় এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয় নাঈম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নাঈমের মৃত্যু হয়। ঘাতক বাসটি দ্রুত সটকে পড়ায় কাউকে আটক বা জব্দ করতে পারেনি পুলিশ।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসটিকে শনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে।