• ই-পেপার

লালপুর

বাঁশপণ্য টিকিয়ে রাখতে নারীর লড়াই

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: কালের কণ্ঠ

ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ফুটবল উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, সমর্থন ও শুভকামনা জানিয়ে শিশু, কিশোর, তরুণ এবং প্রবীণ সমর্থকদের অংশগ্রহণে শহরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক শোভাযাত্রা। আকাশি-সাদা পতাকা, জার্সি, ব্যানার ও রঙিন ধোঁয়ার আবহে নগরীর বিভিন্ন সড়ক পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টায় দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অধিকাংশই আর্জেন্টিনার জার্সি পরে এবং জাতীয় পতাকার রঙে মুখ ও হাত সাজিয়ে অংশ নেন। অনেকেই বহন করেন বিশাল আর্জেন্টাইন পতাকা। এ ছাড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিসহ দলের বিভিন্ন খেলোয়াড়ের ছবিসংবলিত ব্যানারও ছিল সমর্থকদের হাতে। ভুভুজেলার শব্দ, স্লোগান, নাচ-গান এবং উচ্ছ্বাসে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ করে শিশু সমর্থকদের উপস্থিতি ছিল সবচেয়ে আকর্ষণীয়। ছোট ছোট শিশুদের আর্জেন্টিনার জার্সি পরে নাচতে, গান গাইতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। আকাশি রঙের স্মোক বোম্বের ধোঁয়ায় পুরো শোভাযাত্রা আরো বর্ণিল হয়ে ওঠে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মিকাঈল বলেন, বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উৎসব। কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের সমর্থক। কিন্তু খেলা নিয়ে কোনো বিরোধ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলার জন্য আমরা যেন বারো মাসের সম্প্রীতি নষ্ট না করি। ফুটবল মানুষকে একত্রিত করে, আনন্দ দেয়। তাই সবাই মিলে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অপর সমর্থক রাসেল প্রধান বলেন, আর্জেন্টিনা সবসময়ই সেরাদের সেরা। মেসির নেতৃত্বে দলটি বিশ্বকাপ জিতেছে। এবারও তারা দুর্দান্ত খেলবে এবং শিরোপা নিজেদের কাছেই রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
 

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
ছবি : কালের কণ্ঠ

সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে তার বাবার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার মাসুদের ভাড়া বাসা থেকে সুলতানকে আটক করা হয়।

আটক সুলতান বরিশাল জেলার মুলাদি থানার বাটামারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ভুক্তভোগী মেয়ের অভিযোগ, তার মা প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সবাই একসঙ্গে বসবাস করতেন। মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার বাবা গত প্রায় পাঁচ মাস ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। ধর্ষণে বাধা দিলে মেয়েকে মারধর করত এবং কাউকে কিছু না বলার জন্য বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিত।

ভুক্তভোগী আরো বলেন, সোমবারও আমার বাবা আমাকে ধর্ষণের চেষ্টা করে। তখন আমি কৌশলে বাসা থেকে বের হয়ে আমার কর্মস্থলে চলে যাই। সেখানে সহকর্মীদের পুরো ঘটনা খুলে বলি। পরে তারা আমাকে সহযোগিতা করে এবং আমার বাবাকে আটক করে পুলিশে খবর দেয়।

ভুক্তভোগী মেয়েটি তার বাবার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আমি আমার বাবার এই ঘৃণ্য ও ন্যক্কারজনক কাজের জন্য আইনের কাছে সর্বোচ্চ শাস্তি চাই, যেন আর কোনো মেয়েকে নিজের ঘরে এমন নির্যাতনের শিকার হতে না হয়।’

স্থানীয় সূত্র জানায়, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এ ছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে। মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশের খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ ও ঘটনাসংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি, রং ছিটিয়ে বিশ্বকাপ উল্লাস

নিজস্ব প্রতিবেদক
রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি, রং ছিটিয়ে বিশ্বকাপ উল্লাস
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো রংপুরেও শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে এবং বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে রংপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা আয়োজন করেছেন এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। আর্জেন্টিনার পতাকা, জার্সি, বাঁশির শব্দ এবং রং ছিটিয়ে উল্লাসে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

সোমবার (১৫ জুন) দুপুরে নগরীর টাউন হল চত্বর থেকে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের উদ্যোগে এই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী, কিশোর-তরুণ থেকে শুরু করে মধ্যবয়সীরাও। অনেকেই আর্জেন্টিনা দলের নীল-সাদা জার্সি পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে বাঁশি বাজিয়ে এবং রং ছিটিয়ে সমর্থকেরা উচ্ছ্বাস তুলে ধরেন। পরে সেখানে বড় পর্দায় আর্জেন্টিনা দলের বিভিন্ন স্মরণীয় ম্যাচের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এতে উপস্থিত সমর্থকেরা দলটির অতীত সাফল্য স্মরণ করেন এবং বিশ্বকাপে দলের জন্য শুভকামনা জানান।

wwww

আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের অন্যতম সংগঠক ময়নুল হক বলেন, ‘ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে ঘিরে আলাদা এক আবেগ কাজ করে। বিশ্বের অন্যতম গোছানো ও শৈল্পিক ফুটবল খেলা দল আর্জেন্টিনা। আমরা নানা আয়োজনের মাধ্যমে আমাদের প্রিয় দলকে উৎসাহ দিতে চাই। একই সঙ্গে রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের শক্তিশালী অবস্থানও তুলে ধরতে চাই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান আর্জেন্টিনা দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে দলটি ধারাবাহিকভাবে ভালো করছে। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্ব ও অনুপ্রেরণায় দলটির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা বিশ্বাস করি, এবারও আর্জেন্টিনা শিরোপা জয়ের অন্যতম দাবিদার।’

আর্জেন্টিনা সমর্থক এম এম কাদের বলেন, ‘আজকের আয়োজনের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। প্রিয় দলের সমর্থনে বন্ধুদের নিয়ে র‍্যালিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। বিশ্বকাপের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করাই আমাদের উদ্দেশ্য।’

আর্জেন্টিনা সমর্থক রিয়াজুজ্জামান হৃদয় বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই আমরা দলকে সমর্থন জানাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিই। এমন আয়োজন আমাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে।’

সমর্থক জায়নাল আবেদীন বলেন, ‘আমি আর্জেন্টিনা দলের খেলা দেখতে পছন্দ করি। তাদের ফুটবলের ধরন আমার ভালো লাগে। তাই মন থেকে দলটিকে সমর্থন করি। র‍্যালিতে অংশ নিয়ে অনেক আনন্দ পেয়েছি।’

আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স বলেন, ‘বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। আমাদের প্রিয় দল আর্জেন্টিনা এবারও বিশ্বকাপে অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি, দলটি ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে শক্ত অবস্থানে থাকবে। দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের র‌্যালি ও শোভাযাত্রার অংশ হিসেবেই রংপুরে এ আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। আমরা চাই খেলাকে কেন্দ্র করে সবাই আনন্দ করবে এবং সুস্থ বিনোদনের পরিবেশ বজায় থাকবে।’

আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সভাপতি এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, ‘আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। আমরা কোনো দেশের রাজনীতি বা অন্য কিছু নয়, শুধুমাত্র একটি ফুটবল দলকে সমর্থন করি। সেই ভালোবাসা থেকেই আজকের এই বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ-উল্লাসের আয়োজন।’

eqqee

তিনি আরো বলেন, ‘আমরা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির ভক্ত হলেও অন্য কোনো দলের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা চাই সবাই মিলে বিশ্বকাপ উপভোগ করুক। ফুটবল অনিশ্চয়তার খেলা, তবে আমাদের বিশ্বাস আর্জেন্টিনা এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হবে।’

র‌্যালি ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও সাধারণ মানুষও কিছু সময়ের জন্য দাঁড়িয়ে আনন্দ উপভোগ করেন। বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের এই বর্ণাঢ্য আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সমর্থকদের প্রত্যাশা, মাঠের খেলায়ও তাদের প্রিয় দল সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের মঞ্চে আবারও সেরা হওয়ার গৌরব অর্জন করবে।

মাগুরায় ভাতিজার হাতে চাচা খুন

মাগুরা প্রতিনিধি
মাগুরায় ভাতিজার হাতে চাচা খুন
প্রতীকী ছবি

মাগুরায় ভাতিজার ছোড়া ইটের আঘাতে আরব আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে একটি ইট এসে বৃদ্ধ আরব আলীর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিন্স মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। আরব আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

ওসি বলেন, লাশ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।