• ই-পেপার

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহনকে জরিমানা

পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা গ্রামের পরানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইরা মনি (০৫) স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল শিশু সাইরা মনি। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে সাইরা মনির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা।

নারায়নহাট ইউনিয়ন পরিষদের (ইউপি সদস্য) মো. নাসির উদ্দিন জানান, শিশুটি সবার অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন
সংগৃহীত ছবি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।

আরো পড়ুন
ঈদের আমেজের মাঝেই ১৮৬৮ শ্রমিক ছাঁটাই, কারখানার সামনে বিক্ষোভ

ঈদের আমেজের মাঝেই ১৮৬৮ শ্রমিক ছাঁটাই, কারখানার সামনে বিক্ষোভ

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে—এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. আশিকউজ্জামান জানান, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এই কৌশলকে কাজে লাগাতেই আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সীমান্তে সন্দেহজনক গতিবিধি দেখা মাত্র বা বিজিবির ডাক পাওয়ামাত্রই তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাতদিন ধরে নিখোঁজ থাকা ব্যবসায়ী বিল্লালের (৪০) সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৬ জুন) দুপুরের পর উপজেলার দলপা ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ বিল্লাল উপজেলার দলপা ইউনিয়নের দলপা ভূঁইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী ও মেকানিক ছিলেন।

কেন্দুয়া থানা সূত্র জানায়, বিল্লাল নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৩১ মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে প্রতিদিনের মতো বিল্লাল আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরদিন সকালে দোকানে গিয়ে তারা বিল্লালের মোটরসাইকেল, মোবাইল ফোন ও দোকানের চাবি পড়ে থাকতে দেখেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

মানববন্ধনে অংশ নিয়ে বিল্লালের ভাই রোকন মিয়া বলেন, ‘গত ৩০ মে থেকে আমার ভাই নিখোঁজ। ৩১ মে থানায় জিডি করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা দ্রুত তার সন্ধান চাই।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিখোঁজের এক সপ্তাহ পার হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তারা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ‘নিখোঁজ বিল্লালের সন্ধানের দাবিতে মানববন্ধনের বিষয়টি জেনেছি। তাকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুতই তার খোঁজ পাওয়া যাবে বলে আশা করছি।’

গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজহার আলী (৫০) নামের ভুক্তভোগীর এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজহার আলী ওই গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে আজাহার আলী আম দেওয়ার প্রলোভনে প্রতিবেশী বাড়ির ওই শিশুকে ডেকে নেয়। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শিশুটির চিৎকারে তার দাদি ছুটে গেলে অভিযুক্ত আজহার আলী পালিয়ে যান। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। শিশুটির পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষ তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি লজ্জাজনক ঘটনা।’ 

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা বলেন, ‘ওই ঘটনায় শুক্রবার রাতেই শিশুর দাদি বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়।’ 

তিনি আরো জানান, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।