• ই-পেপার

‘চুয়েট শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন’

চলন্ত ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চলন্ত ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে কসবা-মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। তবে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি রেলওয়ে পুলিশ। মো. রাকিব নামে স্থানীয় এক যুবক জানান, রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে ওই ব্যক্তি কিভাবে ট্রেন থেকে পড়ে যান সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, রাত ৯টার দিকে বিরতিহীন আন্ত নগর সোনার বাংলা ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন মা। অভিযোগের পর প্রশাসনের অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ শরিফুল ইসলাম (২৮) নামের ওই ছেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম উপজেলার বুইকারা গ্রামের মৃত শেখ আয়ুব আলী ও নাছিমা বেগমের ছেলে। জানা যায়. শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই তাঁর মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

 

কিশোর নির্যাতন, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
কিশোর নির্যাতন, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাভারে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও গ্যারেজে লুটপাটের অভিযোগে দায়ের করা দুই মামলার প্রধান আসামি বহিষ্কৃত থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১২ জুন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামিরের সশস্ত্র সহযোগীরা মাদক কারবারি শামীম রেজার গ্যারেজে হামলা চালান। এতে ৪১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা, নারী লাঞ্ছনা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা হয়। এর আগে গত ২ জুন রিপন ঋষি নামে এক কিশোরকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালান মাহাবুব হোসেন সামির ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় আরেকটি মামলা হলে থানা ছাত্রদলের কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি দেওয়া হয়। সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে মাহাবুব হোসেন সামিরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কর্মচারীর প্রতারণায় ১২ এইচএসসি শিক্ষার্থী পরীক্ষাবঞ্চিত

বগুড়া অফিস ও ময়মনসিংহ প্রতিনিধি
কর্মচারীর প্রতারণায় ১২ এইচএসসি শিক্ষার্থী পরীক্ষাবঞ্চিত

কলেজের কম্পিউটার অপারেটরের প্রতারণায় প্রবেশপত্র পায়নি বগুড়ার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী। একই ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রীর ক্ষেত্রে। কলেজের একজন পিয়নের প্রতারণার কারণে তাঁদের এই ভাগ্য বরণ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ছাত্রী।

গতকাল বৃহস্পতিবার সকালে পরীক্ষায় অংশ নিতে না পারায় কলেজের সামনে অবস্থান নেন বগুড়ার কলেজটির শিক্ষার্থী ও অভিভাবকরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, প্রায় দুই মাস আগে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন।

এদিকে নান্দাইলের ভুক্তভোগী মনি ও মুক্তা জানান, তাঁরা দুজন এইচএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এই কারণে কলেজ কর্তৃপক্ষ তাঁদের ফরম পূরণের সুযোগ দেয়নি। পরে কলেজের পিয়ন মো. শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে তাঁদের ফরম পূরণ ও প্রবেশপত্র জোগাড় করে দেওয়ার আশ্বাসে
দুই ছাত্রীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন।