শুভ কাজে সবার পাশে
তিতুমীর ও রাজশাহী কলেজে বৃক্ষরোপণ
- কাপাসিয়ায় শিক্ষার্থীদের চারা বিতরণ
- ঢাকা কলেজে আলোচনাসভা
- চাঁপাইনবাবগঞ্জে প্রচারপত্র বিতরণ
‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত

সাবেক এমপি আশিকা ফের রিমান্ডে

নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে এ রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড আদেশ দেন। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আসামি আশিকা সুলতানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি বলেন, ‘আমি কী করেছি, কী অপরাধ আমার যে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে?’ এর আগে একই মামলায় গত শুক্রবার থেকে তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। গতকাল আসামিকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসাইন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াক আউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে সিনেটে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ডাকসুর পাঁচ সিনেট সদস্য।
গতকাল রাতে সিনেট অধিবেশন চলাকালে ওয়াক আউট করেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁদের ওয়াকআউট না করার অনুরোধ জানান।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর শেখ পরিবারের আট শতাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। বীরশ্রেষ্ঠসহ অন্যান্য নাম বিবেচনায় আনা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কাতারে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আসছে আজ

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আজ মঙ্গলবার সকালে দেশে এসে পৌঁছার কথা রয়েছে। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ আফনান (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমেদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এই পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে।
গতকাল সোমবার কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচজনের লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কাতারের সময় সোমবার রাত সোয়া ১০টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। এরপর মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
গত ২১ মে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই পাঁচ প্রবাসী মারা যান। ঘটনার দিন ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত আরেকজন ভারতীয় নাগরিক।
