• ই-পেপার

ফেলোশিপ পেলেন কালের কণ্ঠের দুই প্রতিবেদক

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। সাতক্ষীরা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে তিন হাজার ৭৯১ বোতল অ্যালকোহল, চার হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ছয় লাখ সাত হাজার ৭৬৯টি বিড়ি-সিগারেট, ৩৩.৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা। এ ছাড়া ৭২.৫০ মিলিলিটার এলএসডি, ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও আফিম তৈরির ২০ বোতল কেমিক্যাল।

শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর শাহবাগ থেকে ৪০ লাখ জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেননাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)। গত শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। নিয়াজ মেহেদী বলেন, শনিবার রাতে মোতালিব প্লাজার পাঁচ তলায় একটি দোকানে কিছু ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছেএমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে  ৪০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

 

ডুরার সাধারণ সম্পাদক হলেন কালের কণ্ঠের জহিরুল

নিজস্ব প্রতিবেদক
ডুরার সাধারণ সম্পাদক হলেন কালের কণ্ঠের জহিরুল
জহিরুল ইসলাম

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম।

রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে গত শুক্রবার অনুষ্ঠিত ডুরার বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। জহিরুল ইসলাম আগের কমিটিতেও একই দায়িত্ব পালন করেছেন।

সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। পরে তিনি নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান।

 

 

 

ডিএনসিসির ১২৭৯৬ কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এ প্লাস ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক
ডিএনসিসির ১২৭৯৬ কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এ প্লাস ক্যাপসুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট এক হাজার ৯০৫টি স্থায়ী এবং ১০ হাজার ৮৯১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী তিন দিন এই কার্যক্রম চলবে।

গতকাল শনিবার বনানীর করাইল এরশাদ মাঠে আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।