• ই-পেপার

কামরাঙ্গীর চরে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩১.২ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.৫ডিগ্রি সে.। রংপুর ৩৫.০ডিগ্রি সে.। খুলনা ৩৩.৬ডিগ্রি সে.। বরিশাল ৩৪.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৩.৩ডিগ্রি সে.। সিলেট ৩১.৩ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৪.৫ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৩ডিগ্রি সে.। রাজশাহী ২৬.৩ডিগ্রি সে.। রংপুর ২৬.০ডিগ্রি সে.। খুলনা ২৭.৭ডিগ্রি সে.। বরিশাল ২৭.৫ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.১ডিগ্রি সে.। সিলেট ২৪.০ডিগ্রি সে.

 

ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

রাজধানীতে ‘কবজি কাটা’ গ্রুপের হামলায় আহত ওসি-এসআই

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ‘কবজি কাটা’ গ্রুপের হামলায় আহত ওসি-এসআই

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে অভিযানের সময় হামলার শিকার হয়েছেন আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম ও এসআই তরুণ কুমার দে। এ সময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলো মো. রুবেল (গুলিবিদ্ধ), মো. আমির (গুলিবিদ্ধ), মো. কাশেম ও মো. জয়। গতকাল মঙ্গলবার বিকেলে আদাবর বুড়িগঙ্গা পেট্রল পাম্কসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হাতে চাপাতির কোপ লেগেছে।

 

বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহাকর্মসূচির উদ্বোধন করেন।

 

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন
ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলমের বিচারসহ সাত দাবিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের কাছে স্মারকলিপি দিতে যায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহত ফোরাম’। ছবি : কালের কণ্ঠ