• ই-পেপার

বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩১.২ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.৫ডিগ্রি সে.। রংপুর ৩৫.০ডিগ্রি সে.। খুলনা ৩৩.৬ডিগ্রি সে.। বরিশাল ৩৪.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৩.৩ডিগ্রি সে.। সিলেট ৩১.৩ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৪.৫ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৩ডিগ্রি সে.। রাজশাহী ২৬.৩ডিগ্রি সে.। রংপুর ২৬.০ডিগ্রি সে.। খুলনা ২৭.৭ডিগ্রি সে.। বরিশাল ২৭.৫ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.১ডিগ্রি সে.। সিলেট ২৪.০ডিগ্রি সে.

 

ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

কামরাঙ্গীর চরে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীর চরে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর কামরাঙ্গীর চরে মোহাম্মদ হোসেন হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. পরান ও মো. ইমরান। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। কামরাঙ্গীর চর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত সোমবার রাতে কামরাঙ্গীর চর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রাজধানীতে ‘কবজি কাটা’ গ্রুপের হামলায় আহত ওসি-এসআই

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ‘কবজি কাটা’ গ্রুপের হামলায় আহত ওসি-এসআই

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে অভিযানের সময় হামলার শিকার হয়েছেন আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম ও এসআই তরুণ কুমার দে। এ সময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলো মো. রুবেল (গুলিবিদ্ধ), মো. আমির (গুলিবিদ্ধ), মো. কাশেম ও মো. জয়। গতকাল মঙ্গলবার বিকেলে আদাবর বুড়িগঙ্গা পেট্রল পাম্কসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হাতে চাপাতির কোপ লেগেছে।

 

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন
ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলমের বিচারসহ সাত দাবিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের কাছে স্মারকলিপি দিতে যায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহত ফোরাম’। ছবি : কালের কণ্ঠ