• ই-পেপার

ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩ হাজার

অস্ট্রিয়ার বিপক্ষে খেলার ৩৬ মিনিটে স্পেনকে লিড এনে দেন মিকেল ওয়ারাইজাবাল

অস্ট্রিয়ার বিপক্ষে খেলার ৩৬ মিনিটে স্পেনকে লিড এনে দেন মিকেল ওয়ারাইজাবাল
গতকাল লস অ্যাঞ্জেলেসে শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে খেলার ৩৬ মিনিটে স্পেনকে লিড এনে দেন মিকেল ওয়ারাইজাবাল। ছবি : রয়টার্স

আজকের খেলা

আজকের খেলা

সুইজারল্যান্ড-আলজেরিয়া (সকাল ৯টা)

অস্ট্রেলিয়া-মিসর (রাত ১২টা)

আর্জেন্টিনা-কেপ ভার্দে (কাল ভোর ৪টা)

কলম্বিয়া-ঘানা (কাল সকাল সাড়ে ৭টা)

বাংলা কিউআরে চা-মোগলাই কিনলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক
বাংলা কিউআরে চা-মোগলাই কিনলেন গভর্নর
মোস্তাকুর রহমান

বাংলা কিউআর ব্যবহার জনপ্রিয় করতে রাজধানীর বিভিন্ন ছোট-বড় দোকানে গিয়ে নিজেই কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তাঁর এই উদ্যোগের মাধ্যমে নগদ অর্থ ছাড়াই ফুটপাতের দোকান থেকে কাঁচাবাজার পর্যন্ত ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে।

গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে রাজধানীর মতিঝিল এলাকায় ছোট ছোট দোকানে ডিজিটাল পেমেন্টের এই প্রদর্শনী করেন গভর্নর। প্রথমে ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতার কাছ থেকে কেনাকাটা করেন। পরে একটি চায়ের দোকানে চা পান করে কাউন্টারে থাকা বাংলা কিউআর স্ক্যান করে বিল পরিশোধ করেন। এরপর একটি সুপারশপ থেকে পিনাট বার কেনেন এবং দুপুরে একটি রেস্টুরেন্টে মোগলাই খেয়ে একই পদ্ধতিতে বিল পরিশোধ করেন। সব শেষে একটি কাঁচাবাজারে গিয়ে সবজি বিক্রেতার কিউআর কোড স্ক্যান করে সবজি কেনেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো দেখানো যে ডিজিটাল পেমেন্ট এখন শুধু বড় প্রতিষ্ঠান বা অভিজাত গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ নয়। ফুটপাতের দোকানি, ক্ষুদ্র ব্যবসায়ী ও কাঁচাবাজারের বিক্রেতারাও সহজেই এই ব্যবস্থায় লেনদেন করতে পারেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলা কিউআর সম্প্রসারণের উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নগদ অর্থ বহন, ভাঙতি দেওয়ার ঝামেলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোড ব্যবহারের পরিবর্তে একীভূত কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

নতুন নিয়ম অনুযায়ী, বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনের বিপরীতে বিক্রেতারা ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত ফি নিতে পারবেন।

ডিজিটাল লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে। এই একটি কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সেবা প্রদানকারীর গ্রাহকরা অর্থ পরিশোধ করতে পারবেন।

এর আগে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজস্ব পৃথক কিউআর কোড ব্যবহার করত। ফলে গ্রাহককে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করেই লেনদেন করতে হতো। বাংলা কিউআর চালুর ফলে একজন ব্যবসায়ী একটি কিউআর কোড দিয়েই যেকোনো ব্যাংক বা এমএফএসের গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। উদাহরণ হিসেবে, বিকাশ, নগদ বা কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহারকারী গ্রাহক বাংলা কিউআর স্ক্যান করেই পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, একই দোকানে একাধিক কিউআর কোড ব্যবহারের প্রয়োজন কমবে। এতে ডিজিটাল পেমেন্টের প্রসার বাড়বে, ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমবে এবং আর্থিক খাতের আন্ত কার্যক্ষমতা উন্নত হবে।

কারা ব্যবহার করতে পারবেন : ছোট, মাঝারি ও বড়সব ধরনের ব্যবসায়ী এই ব্যবস্থার আওতায় আসতে পারবেন। রেস্টুরেন্ট, মুদি দোকান, ফার্মেসি থেকে শুরু করে বড় শপিং সেন্টারসব জায়গায় একই কিউআর কোড ব্যবহার করা যাবে। অন্যদিকে, স্মার্টফোন ব্যবহারকারী যেকোনো গ্রাহক সহজেই এই সেবা নিতে পারবেন।

এই পদ্ধতি ব্যবহার করতে আলাদা কোনো যন্ত্রপাতির দরকার নেই। ব্যবসায়ী একটি কিউআর কোড প্রদর্শন করবেন, আর ক্রেতা সেটি স্ক্যান করে অর্থ পরিশোধ করবেন। লেনদেন সম্পন্ন হলে সঙ্গে সঙ্গে এসএমএস বা অ্যাপে নোটিফিকেশন পাওয়া যাবে।

অতিরিক্ত সুবিধা : শুধু পেমেন্ট নয়, ব্যবসা ব্যবস্থাপনায়ও সহায়ক বাংলা কিউআর। এর মাধ্যমে দৈনিক লেনদেনের হিসাব রাখা, ডিজিটাল হালখাতা তৈরি, সরবরাহকারীদের অর্থ প্রদান এবং বিক্রির তথ্য বিশ্লেষণ করা সহজ হবে।

স্পর্শবিহীন হওয়ায় এটি স্বাস্থ্যঝুঁকি কমায় এবং জাল নোটের আশঙ্কাও থাকে না। পাশাপাশি ব্যাংকিং নিরাপত্তাব্যবস্থার কারণে লেনদেন তুলনামূলকভাবে সুরক্ষিত থাকে।

কারা যুক্ত : দেশে পরীক্ষামূলকভাবে কিউআরভিত্তিক পেমেন্ট চালুর পর সেটিকে জাতীয় পর্যায়ে বাংলা কিউআর হিসেবে বিস্তৃত করা হয়েছে। বর্তমানে সব ব্যাংকের জন্য এটি বাধ্যতামূলক করার উদ্যোগ চলছে। অনেক ব্যাংক এরই মধ্যে তাদের অ্যাপে এই সেবা যুক্ত করেছে এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্কের সঙ্গেও সমন্বয় করা হয়েছে।

ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে যেতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সহজ ব্যবহার, কম খরচ এবং দ্রুত লেনদেনের সুবিধায় এটি দেশের পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গভর্নরের এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও সাধারণ ক্রেতাদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রতি আস্থা বাড়াবে এবং নগদহীন অর্থনীতির পথে বাংলাদেশের অগ্রযাত্রায় নতুন গতি যোগ করবে।

দুবাই থেকে ঢাকা আসা ফ্লাইটে ১৯ কেজি সোনার বার

নিজস্ব প্রতিবেদক
দুবাই থেকে ঢাকা আসা ফ্লাইটে ১৯ কেজি সোনার বার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা উড়োজাহাজ থেকে এই সোনা উদ্ধারের তথ্য দিয়েছে ঢাকা কাস্টম হাউস।

সংস্থাটি জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার উৎস, কার্গো হোল্ডে কিভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ দল।

ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান এ বিষয়ে বলেন, উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে স্কচ টেপে পেঁচানো অবস্থায় মোট ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, এই ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।