ফ্লোরা সিস্টেমস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
কমিউনিটি ব্যাংক : ইসলামিক ব্যাংকিং কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরো শক্তিশালী ও কার্যকর করতে ফ্লোরা সিস্টেমস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং ফ্লোরা সিস্টেমসের চিফ টেকনিক্যাল অফিসার সুবোধ কুমার ভৌমিক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
এবি ব্যাংক : এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত এমডি ও সিইও রিয়াজুল ইসলাম এবং কম্পানি সচিব মনজুরুল আহসানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
ট্যাপম্যাড : ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেমেন্ট সিস্টেম অপারেটর ও ফিনটেক প্রতিষ্ঠান আমারপের মধ্যে একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমারপের প্রধান নির্বাহী কর্মকর্তা সানজানা ফরিদ এবং ট্যাপম্যাড বাংলাদেশের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আরিফ আহমেদ আদিত্য চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আমারপের এমডি ও প্রতিষ্ঠাতা এ এম ইশতিয়াক সারোয়ার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি