গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে নাই, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে।
আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য

গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে নাই, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে।
আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া (সকাল ৭টা)
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া (রাত ১টা)
স্কটল্যান্ড-মরক্কো (কাল ভোর ৪টা)
ব্রাজিল-হাইতি (কাল সকাল ৬-৩০টা)

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সেনাবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের অভ্যন্তরেই নয়, বিশ্বপরিসরেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াকার-উজ-জামান বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমি দেশের জন্য নিবেদিতপ্রাণ, দক্ষ, চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখান থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী দেশে ও আন্তর্জাতিক পরিসরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সেনাপ্রধান আরো বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অফিসার ক্যাডেটদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
নবীন অফিসারদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে। এই দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, কর্তব্যবোধ ও পেশাদারির পরিচয় দিতে হবে। তোমাদের কাছে আমার প্রত্যাশা, নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলি যেমন—সততা, সত্যবাদিতা, কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর ওপর অর্জিত সব দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে পালন করবে। তোমাদের যেকোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

তিনি ক্যাডেটদের সেনাবাহিনীর মূলমন্ত্র ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই আদর্শে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে জীবনের প্রথম ও প্রধান ব্রত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। আইএসপিআর জানায়, দীর্ঘ তিন বছরের প্রশিক্ষণ শেষে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স থেকে ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন নারী কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চারজন ফিলিস্তিন, একজন তানজানিয়া, একজন জাম্বিয়া ও একজন মালদ্বীপের অফিসার ক্যাডেট বিএমএ থেকে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন, যাঁরা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।
৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘শোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পাশাপাশি তানজানিয়ার সার্জেন্ট আবু বকর সর্বশ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসেবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ লাভ করেন।
কুচকাওয়াজ শেষে সেনাপ্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। পরে নবীন কর্মকর্তাদের মা-বাবা ও অভিভাবকরা তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানের পর সেনাপ্রধান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নবগঠিত ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ উদ্বোধন করেন। পাশাপাশি নবনির্মিত সিএমএইচ ভাটিয়ারী, বিএমএ পার্ক, সুইমিং পুল এবং এমইএস অফিস কমপ্লেক্স প্রকল্পেরও উদ্বোধন করেন।

প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাঁদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’-এর (ভিএফজিবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল প্রবাসীদের কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীবান্ধব দাবিগুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধী দলের সহযোগিতা কামনা করে।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাঁদের যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।
ভিএফজিবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম হুসাইন এমবিইর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এদিকে গতকাল সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দলটির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের হাইকমিশনার একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার আহবান জানান।