• ই-পেপার

জাফরানে নজর সৌদির

নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

কালের কণ্ঠ ডেস্ক
নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা লোরি ডেনম্যানের মস্তিষ্কে ৩৮টি পরজীবী বাসা বাঁধে। ২০১০ সালে রেস্তোরাঁর টয়লেটে গিয়ে  নিজের শরীর থেকে প্রায় এক মিটার লম্বা একটি ফিতাকৃমি বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এই নারী। ২০১১ সাল থেকে তাঁর তীব্র মাথাব্যথা, খিঁচুনি ও মানসিক বিকৃতি শুরু হয়। চিকিৎসকরা তাঁর মস্তিষ্কে ৩৮টি পরজীবী শনাক্ত করেন। ২০০৭ সালে তিন মাসের ভারত ভ্রমণের সময় তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। লোরিকে দীর্ঘদিন অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ ও স্টেরয়েড দেওয়া হয়। পরে তাঁর মস্তিষ্কের পরজীবীগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। সূত্র : এনডিটিভি

 

কিয়েভে ভয়াবহ রুশ হামলা, নিহত ২০

কালের কণ্ঠ ডেস্ক
কিয়েভে ভয়াবহ রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রায় ৫০০টি ড্রোন এবং ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই সম্মিলিত হামলা চালায় মস্কো। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় শহরের বহু আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ বাঁচাতে প্রায় ৫২ হাজার বাসিন্দা কিয়েভের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয়। সূত্র : রয়টার্স

 

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন
ইউক্রেনের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

এআইয়ের ব্যানারে আসছে নতুন উপনিবেশবাদ

কালের কণ্ঠ ডেস্ক
এআইয়ের ব্যানারে আসছে নতুন উপনিবেশবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেভাবে বিশ্বজুড়ে তথ্য সংগ্রহের ধরন বদলে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাঁদের মতে, এআই মূলত নির্দিষ্ট কিছু গত্বাঁধা ধারণা টিকিয়ে রাখছে এবং আদিবাসী ও কৃষ্ণাঙ্গ বা বর্ণিল মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও সূক্ষ্মতাগুলোকে মুছে দিচ্ছে। বেশির ভাগ মূলধারার এআই মডেলগুলো মূলত পশ্চিমা লেখক, বিশেষ করে শ্বেতাঙ্গ পুরুষদের কাজের ওপর ভিত্তি করে তৈরি ও প্রশিক্ষিত। ফলে এআই নিয়মিতভাবে তাদের মূল্যবোধ, লেখার শৈলী, দৃষ্টিভঙ্গি ও পক্ষপাতকেই অনুকরণ করে চলেছে।

সমালোচকদের মতে, এই অবাধ তথ্য হাতিয়ে নেওয়া আসলে উপনিবেশবাদেরই এক নতুন রূপ। যেখানে সাম্রাজ্যবাদী যুগের ভূখণ্ড দখলের জায়গা নিয়েছে তথ্য চুরি, আর কোনো বিজয়ী রাষ্ট্রের বদলে প্রান্তিক জনগোষ্ঠীর এই তথ্য থেকে মুনাফা লুটছে এআই কম্পানিগুলো। প্রায়ই এই গোষ্ঠীগুলোর কাছ থেকে কোনো অনুমতি বা তথ্যের সত্যতা যাচাই ছাড়াই ডেটা সংগ্রহ করা হচ্ছে।

মানবিক শ্রম ও ডেটা উৎপাদনের সম্পর্ক নিয়ে গবেষণারত ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান পোসাদা বলেন, উপনিবেশবাদকে সব সময় এমন একটি বিষয় হিসেবে দেখানো হয়, যা অতীতে ঘটে গেছে। অনেক দেশ স্বাধীনতা পেয়েছে এবং পাঠ্যবই বলছে উপনিবেশবাদ শেষ। তবে আধুনিককালের উপনিবেশবাদ এখনো টিকে আছে, যা মানুষ প্রায়ই চিনতে পারে না।

মূলত বেশির ভাগ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি হয়েছে পশ্চিমা, শিক্ষিত, শিল্পোন্নত, ধনী ও গণতান্ত্রিক সমাজে। এগুলো ডেটা সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, সংবাদ আর্কাইভ এবং ডিজিটাইজড উপাদান থেকে, যার বেশির ভাগেরই উৎপত্তি উত্তর আমেরিকা ও ইউরোপে।
সূত্র : অ্যাক্সিওস