• ই-পেপার

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিমের

শুভেন্দুর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক

কালের কণ্ঠ ডেস্ক
শুভেন্দুর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবিকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজ্য বিধানসভায় দেওয়া এই বক্তব্যের পর বিরোধী মহল, মানবাধিকারকর্মী এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ নানা প্রশ্ন তুলেছে। বিশেষ করে এত বেশিসংখ্যক মানুষকে কিভাবে চিহ্নিত করা হলো, কী প্রক্রিয়ায় সীমান্ত পার করা হলো এবং এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা কিংবা সীমান্তরক্ষী বাহিনীর কোনো আনুষ্ঠানিক তথ্য কেন সামনে আসছে না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের বক্তব্য, এত বেশিসংখ্যক মানুষকে বাংলাদেশে পাঠানো হলে তার কোনো না কোনো প্রশাসনিক নথি, সীমান্তসংক্রান্ত তথ্য বা সরকারি পরিসংখ্যান থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

 

সংক্ষিপ্ত

ফ্রান্সে প্রথম ইবোলা রোগী শনাক্ত

কালের কণ্ঠ ডেস্ক
ফ্রান্সে প্রথম ইবোলা রোগী শনাক্ত

ফ্রান্সে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে ফিরে আসা এক চিকিৎসকের শরীরে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। ফ্রান্সে এটিই প্রথম নিশ্চিত হওয়া ইবোলা রোগী বলে গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী কঙ্গোর ইবোলা উপদ্রুত একটি এলাকায় চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। ফ্রান্সের মূল ভূখণ্ডে পৌঁছানোর পর পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আইসোলেশনে রাখা হয়। এরপর অত্যন্ত সুরক্ষিত অবস্থায় তাঁকে একটি শীর্ষস্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে তাঁর চিকিৎসা চলছে। এদিকে আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হবে। সূত্র : আল জাজিরা

নিউইয়র্কের প্রাইমারিতে আবারও মামদানির চমক

কালের কণ্ঠ ডেস্ক
নিউইয়র্কের প্রাইমারিতে আবারও মামদানির চমক

ঠিক এক বছর আগে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে চমক দেখিয়েছিলেন মামদানি। এবারের প্রাইমারিতে তাঁর সমর্থিত তিন প্রার্থীই জয় পেয়েছেন। অভিজ্ঞ কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এস্পাইলাত ও ড্যান গোল্ডম্যানের মতো হেভিওয়েটদের পরাজিত করে তাঁরা একচ্ছত্র জয় নিশ্চিত করেছেন।

মামদানির যোগাযোগবিষয়ক কর্মকর্তা আন্না বাহর জানান, এই জয় করপোরেট বা বিলিয়নেয়ারদের অর্থায়নে নয়, বরং সাধারণ মেহনতি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।

তবে এই আগ্রাসি উত্থানে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ ও বিভেদ তৈরি হয়েছে। কংগ্রেসওম্যান নিদিয়া ভেলাজকুয়েজসহ অনেক পুরনো নেতার অভিযোগ, মেয়র মামদানি শুধু নিজের শর্তেই জোটে বিশ্বাসী।

এ ছাড়া নির্বাচনী প্রচারণায় ইসরায়েলবিরোধী বক্তব্য ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে তাঁর অতি-উৎসাহ ইহুদি ভোটার ও নেতাদের ক্ষুব্ধ করেছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসও মেয়রের সমালোচনা করেছেন। সূত্র : সিএনএন

মার্কিন-ইরান চুক্তির পর লেবাননের নাবাতিহ এলাকায় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরছেন স্থানীয়রা

মার্কিন-ইরান চুক্তির পর লেবাননের নাবাতিহ এলাকায় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরছেন স্থানীয়রা

মার্কিন-ইরান চুক্তির পর লেবাননের নাবাতিহ এলাকায় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরছেন স্থানীয়রা। গতকাল তোলা।    ছবি : রয়টার্স