• ই-পেপার

দোকানঘর নির্মাণের বিরোধে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

গৌরীপুরে লাইনচ্যুত ৩ বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

অনলাইন ডেস্ক
গৌরীপুরে লাইনচ্যুত ৩ বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করার সময় ৩টি কোচ লাইনচ্যুত হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, লাইনচ্যুত ৩টি কোচ স্টেশন এলাকায় রেখেই রাত ১২টা ২৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

এদিকে দুর্ঘটনাকবলিত কোচগুলো উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেললাইন স্বাভাবিক করার কাজ শুরু করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। তবে ততক্ষণ পর্যন্ত এ রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে পরিবর্তন বা বিলম্ব হতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৩টি বগি রেখে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। অন্যদিকে লোকোসেট থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম

অনলাইন ডেস্ক
পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম
ফাইল ছবি

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।

বুধবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়েও ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সৈয়দ সাইফ-উল ইসলাম সম্প্রতি কমডোর থেকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন।

সাইফ-উল ইসলাম পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শেরপুরে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ: ডিবি পুলিশের ৮ সদস্য আহত

শেরপুর প্রতিনিধি
শেরপুরে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ: ডিবি পুলিশের ৮ সদস্য আহত
ছবি: কালের কণ্ঠ

শেরপুরে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আট পুলিশ সদস্য আহত হওয়ার সংবাদ জানা গেছে। বুধবার (২৪ জুন) আনুমানিক রাত ৮টার দিকে শ্রীবরদী-কুরুযা সড়কের শ্রীবরদী উপজেলার ভারেরা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। মাইক্রোবাসে করে ডিবি’র সদস্যরা একটি অভিযানে বের হয়েছিলেন বলে জানা গেছে। 

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে ডিবি পুলিশ সদস্য শুভ্র ও মহসিন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের গাড়িটি নিয়মিত দায়িত্ব পালন শেষে শেরপুর শহরের দিকে ফিরছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা রাস্তার ওপর থাকা প্রতিবন্ধকতা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় ডিবি সদস্যদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডিবি সদস্যদের বহনকারী নোহা মাইক্রোবাসটি রাস্তার পাশের গর্তে উল্টে পড়লে  ভেতরে থাকা আরোহীরা গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা এবং পুলিশের গাড়িটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ডিবি রেজাউল ইসলাম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সড়কের ওপর অপরিকল্পিতভাবে কনস্ট্রাকশন কাজের সামগ্রী স্তুপ করে রাখার কারণেই মূলত: এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে এই প্রতিবন্ধকতা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করে এবং গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। আহত পুলিশ সদস্যদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই সড়কের সংস্কার বা নির্মাণ কাজের জন্য একপাশে খনন করা এবং কিছু অংশে নির্মাণ সামগ্রী রাস্তার ওপর স্তুপ করে রাখা হয়েছিল। তাছাড়া সেখানে কোনো সতর্কীকরণ চিহ্নও ছিল না। দীর্ঘদিন ধরে রাস্তার একপাশে খনন করে রাখা ও রাস্তার ওপর এই সামগ্রী রাখার ফলে যান চলাচলের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে। যে কারণে এ দুর্ঘটনাটি ঘটে। এর আগেও কয়েকবার এমন দুর্ঘটনার শিকার হয়েছেন ওই সড়কে চলাচলকারীরা।

এবার গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
এবার গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত
ছবি: কালের কণ্ঠ

জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত ১০টা ৪৪ মিনিটে এ ঘটনা ঘটে।

এসময় যাত্রীরা নামতে গিয়ে লাফালাফি করে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-গৌরীপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও গৌরীপুর-শালিহর সড়কের ক্রসিং পয়েন্টে ট্রেন দুর্ঘটনা ঘটনায় সড়কপথও বন্ধ রয়েছে।

ট্রেনের পরিচালক মাসুদ মিয়া জানান, আন্তঃনগর বিজয় এক্সপ্রেসটি গৌরীপুর জংশনে রাত ১০টা ২২টা মিনিটে প্রবেশ। করে ট্রেনটি ১০টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি ছাড়ার মাত্র ২ মিনিটের মধ্যেই ট্রেনের পিছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গতিও কমল ছিল। চালকও বিষয়টি বুঝতে পারেন। দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন বন্ধ হওয়ায় ক্ষতি কম হয়েছে।

তিনি আরো জানান, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এই মুহূর্তে বলতে পারব না। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

bijoy
গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। ছবি : কালের কণ্ঠ

ট্রেনের যাত্রী জামালপুরের আশরাফুল ইসলামের পুত্র ইফতেখার ইসলাম জানান, ট্রেনটির দুর্ঘটনাকবলিত শেষ ৩টি বগির দ্বিতীয় বগিতে ছিলাম। সবাই মালামাল আর কেউ জীবন নিয়ে লাফ দেয়।

একই এলাকার নেওয়াজ আলী জানান, পেছনের বগি থেকে লাফ দিতে নামতে গিয়ে ঝাঁকিতে ৭-৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা খারাপ ছিল। স্বজনরা বলেছে, ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাবে।

গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ট্রেনটি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার ও মালামাল যেন হারিয়ে না যায়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আপ (সোনার বাংলা এক্সপ্রেস) ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুনবতী ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী ১০৯/৬ কিলোমিটার এলাকায় পৌঁছালে এর ৩০১৩ নম্বর ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং লাইনটি ব্লক হয়ে পড়ে। পরে বিকল হওয়া ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি উদ্ধার করা হয়। এর ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ওই রেলপথে পুনরায় আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এদিকে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়।