• ই-পেপার

কথামালা

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

আর্জেন্টিনা-আলজেরিয়া

সরাসরি, সকাল ৭টা

অস্ট্রিয়া-জর্দান

সরাসরি, সকাল ১০টা

পর্তুগাল-ডিআর কঙ্গো

সরাসরি, রাত ১১টা

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

সরাসরি, রাত ২টা

ঘানা-পানামা

সরাসরি, বৃহস্পতিবার ভোর ৫টা

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া, প্রথম টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ২টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

‘আমি মডেল নই’

‘আমি মডেল নই’

পরিচিতরা ‘এল লোকো’ বা ‘পাগলাটে’ বলেই ডাকেন তাঁকে। স্বভাবে আত্মকেন্দ্রিক মার্সেলো বিয়েলসা বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বকাপ মঞ্চেও। সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর উরুগুয়ের এই কোচ ফিফার অফিশিয়াল ফটোশুটে ক্যামেরার দিকে না তাকিয়েই বলেছেন, ‘যেভাবে তোলা হয়েছে সেভাবেই চলবে, আমি ব্যাখ্যা দিতে চাই না। আমিতো কোনো মডেল নই।’ বিবিসি

 

 

 

 

আবারও বিশ্বকাপে রেনার্ড

আবারও বিশ্বকাপে রেনার্ড

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিশিয়ার কোচ সাবরি লামুচি হন বরখাস্ত। এখন চলতি বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ হার্ভে রেনার্ড। তাঁর অধীনে জাম্বিয়া (২০১২) ও আইভরি কোস্ট (২০১৫) জিতেছে আফ্রিকা কাপ অব নেশনস। গত বিশ্বকাপে তাঁর অধীনে আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় সৌদি আরব। রয়টার্স

 

ড্রয়ের চক্রে বিশ্বকাপ

ড্রয়ের চক্রে বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক : এবারের বিশ্বকাপে অদ্ভুত চিত্রের দেখা মিলেছে। সোমবার গ্রুপ পর্বের চারটি ম্যাচই হয়েছে ড্র। এমনটি এর আগে কখনো হয়নি। দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্পেনকে গোলশূন্যতে রুখে দিয়ে চমক দেখায় কেপ ভার্দে। এরপর সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করে মিসর। আলাদা করা যায়নি ইরান এবং নিউজিল্যান্ডকেও। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। দিনের শেষ ম্যাচও হয়েছে ড্র। উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছে সৌদি আরব।

রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে সৌদি আরব ও উরুগুয়ে। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলোর একটির জন্ম দিয়েছিল সৌদি আরব। আরেকটি স্মরণীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তারা আর পারেনি। বিরতিতে যাওয়ার আগে এগিয়ে যাওয়া গোলটি পায় সৌদি আরব। সেট পিসে ডি-বক্স থেকে জোরাল হেড করেন হাসান আল তামবাক্তি। কোনোমতে সেটা আটকালেও বল হাতে রাখতে পারেননি মুসলেরা, দ্রুত গোলমুখে গিয়ে আলগা বল টোকায় জালে পাঠান আল নাসর ডিফেন্ডার আল আমরি। দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় একরকম নিজেদের অর্ধে কোণঠাসা হয়েই থেকেছে সৌদি। মরিয়া উরুগুয়ে এই অর্ধেই ২০টির বেশি শট নিয়েছে। কিন্তু জাল খুঁজে পেয়েছে মাত্র একবারই। সমতা ফেরানো গোলটি আসে ৮০ মিনিটে। দুরূহ কোণ থেকে জোরালো শটে দূরের পোস্ট  খুঁজে নেন মাক্সি আরাউহো।