• ই-পেপার

মোদির যুক্তরাষ্ট্র সফর ডিসেম্বরে

কাতারের বৈঠক নিয়ে যা জানাল ইরান

কালের কণ্ঠ ডেস্ক
কাতারের বৈঠক নিয়ে যা জানাল ইরান

কাতারের দোহায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা বৈঠকের পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির আলোচক দলের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদলের দোহা সফরের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের কাতার ভ্রমণের কোনো সম্পর্ক নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করাই এখন তেহরানের বর্তমান অগ্রাধিকার এবং আরো গুরুত্বের সঙ্গে আমাদের দাবিগুলো আদায়ে কাজ করছি। তিনি জানান, সমঝোতা স্মারকের বাস্তবায়ন পরিস্থিতি তদারকি ও তা অনুসরণের জন্যই ইরানের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল দোহা সফরে যাচ্ছে। সূত্র : আল জাজিরা

যৌন নির্যাতন মামলা

ট্রাম্পের আবেদন নাকচ আদালতের

কালের কণ্ঠ ডেস্ক
ট্রাম্পের আবেদন নাকচ আদালতের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন এবং ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছেন মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল, তা বাতিলের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টিম। তবে সর্বোচ্চ আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে আবেদন করে সর্বোচ্চ আদালতে যে পিটিশন জমা দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা, গত সোমবার সেই পিটিশন নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। কেন পিটিশন নাকচ করা হলো সেসংক্রান্ত কোনো ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দেননি। মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। সূত্র : আনাদোলু

পাইপলাইন ফেটে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড

পাইপলাইন ফেটে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রোকেমিক্যালস প্লান্টে গতকাল পাইপলাইন ফেটে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬-১৭ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। ছবি : রয়টার্স

মার্কিন কংগ্রেসম্যানের দাবি

নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা মোটেও উচিত হবে না

কালের কণ্ঠ ডেস্ক
নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা মোটেও উচিত হবে না

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বন্ধ করার লক্ষ্যে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এক প্রভাবশালী মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তাঁর মতে মার্কিন জনগণের করের টাকায় বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আর কোনো নতুন যুদ্ধাস্ত্র কেনা উচিত হবে না।

টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় রিপ্রেজেন্টেটিভ গ্রেগ ক্যাসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি সরকার গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধ সংঘটিত করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের যুদ্ধের মধ্যে টেনে নিয়ে যেতে সরাসরি ভূমিকা পালন করেছে। এই কারণে তিনি তেল আবিবকে অস্ত্র দেওয়া বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। এই বিশেষ সংশোধনী প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে উত্থাপন করেছেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ টমাস ম্যাসি। সূত্র : মিডল ইস্ট আই