বীমার টাকা হাতিয়ে নিতে মানুষ কত কিছুই না করে! কিন্তু ব্রাজিলের এক বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক যা করলেন, তা এককথায় অবিশ্বাস্য ও ভয়ানক। প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা (১৫ লাখ এক হাজার ৭০৯ ব্রাজিলিয়ান রিয়াল) বীমার অর্থ পেতে এই যুবক নিজের পা নিজেই কেটে ফেলেন। ২০১৯ সালের এই অদ্ভুত বীমা জালিয়াতির ঘটনায় সম্প্রতি ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর বিষয়টি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভ্যান্ডারলি দোস সান্তোস গোমেস নামের ওই ব্যক্তি ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব রিকনকাভো দা বাহিয়াতে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করতেন। স্বল্প আয়ের কারণে দ্রুত বিপুল অর্থ উপার্জনের একটি ষড়যন্ত্র করেন তিনি। সূত্র : উইয়ন নিউজ
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, চালক নিহত
বীমার টাকা পেতে নিজের পা কাটলেন যুবক

গাজায় ইসরায়েলি হামলা ২ মেয়েসহ মা-বাবা নিহত

অবরুদ্ধ গাজার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে গাজা সিটির আল-থালাতিনি স্ট্রিট এলাকার একটি ভবনে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে এক বাবা ও তাঁর দুই মেয়ে চার বছর বয়সী জিনা এবং ১৪ বছর বয়সী লানা। আহত হন ওই দুই শিশুর মা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁদের স্বজন মোহাম্মদ সাফাদি জানান, এই হামলায় তিনি ও তাঁর স্ত্রী দুজনই আহত হয়েছেন। তিনি বলেন, ‘আমি বাড়িতে বসে ছিলাম। কোনো সতর্কবার্তা ছাড়াই রকেটটি আমাদের ওপর এসে পড়ে। দখলদার ইসরায়েল ও আলোচনাকারী দল যে যুদ্ধবিরতির কথা বলছে, এটা কি আসলেই যুদ্ধবিরতি? আমরা বেসামরিক নাগরিক। আমি কখনো অস্ত্র ধরিনি।’ সূত্র : আল জাজিরা
সংক্ষিপ্ত
কলকাতা বিমানবন্দরে তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষ

ভারতের কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেস-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় এমন পরিস্থিতির। জানা যায়, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনা করা হয়েছিল। সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া
যুক্তরাষ্ট্রের চাপে সংস্কারের পথে হাঁটছে কিউবা

যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপের মুখে পড়ে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করছে কিউবা। গত বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতারা প্রায় ২০০ মুক্ত বাণিজ্যসংক্রান্ত সংস্কার সামনে নিয়ে এসেছেন। তাঁদের প্রত্যাশা, এই সংস্কারগুলো চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে।
আইনসভায় এক বক্তব্যে কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ১৭৬টি পদক্ষেপের বিষয়ে জানান। মূলত ওই সংস্কার পদক্ষেপগুলোর মধ্য দিয়ে অর্থনীতিতে রাষ্ট্রের হস্তক্ষেপ অনেকটাই সীমিত করা হয়েছে। পাশাপাশি ব্যাংকিং থেকে শুরু করে পর্যটন ও কৃষি খাতে বিনিয়োগ আনার চেষ্টা করা হয়েছে।
নতুন সংস্কারের অধীনে বিদেশি বিনিয়োগকারীদের আর রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবসায় যেতে হবে না, বড় বেসরকারি প্রতিষ্ঠানকেও ব্যবসার অনুমতি দেওয়া হবে এবং কিউবান ও বিদেশি বিনিয়োগকারীরা রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে শেয়ার কিনতে পারবেন।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে পড়েছে কিউবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রকাশ্যেই কিউবা দখলে নেওয়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মাত্র ৯০ মাইল দূরে অবস্থিত রাষ্ট্রটি। সূত্র : আল জাজিরা
