• ই-পেপার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প

জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন উরুগুয়ে অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন উরুগুয়ে অধিনায়ক
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে অধিনায়ক ফেদেরিকো ভালভার্দেকে ম্যাচের মাঝপথে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে। তবে ম্যাচ শেষে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

ম্যাচের ৫৭ মিনিটে উরুগুয়ে ১-০ গোলে পিছিয়ে থাকতেই ভালভার্দেকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। বদলির পর বেঞ্চে বসে নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় তাকে। সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা।

তবে ম্যাচ শেষে পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভালভার্দে। তিনি জানান, মাঠ ছাড়ার সময় হতাশা ছিল দলের বিদায় এবং নিজের পারফরম্যান্স নিয়ে, কোচের সিদ্ধান্ত নিয়ে নয়।

ভালভার্দে বলেন, ‘আমি কখনোই বদলি হতে চাই না। বিশেষ করে যখন দল পিছিয়ে থাকে। কিন্তু কোচই সিদ্ধান্ত নেন, আর সেটি আমাকে সম্মান করতেই হবে। আমার হতাশা ছিল আমরা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছি বলে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই শেষ পর্যন্ত মাঠে থেকে দলকে সাহায্য করতে চায়। আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু ফুটবলে কোচের সিদ্ধান্তই শেষ কথা।’

অন্যদিকে কোচ মার্সেলো বিয়েলসাও ভালভার্দেকে তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তার ভাষ্য, দলকে আরো আক্রমণাত্মক করতে এবং সামনে বেশি খেলোয়াড় রাখতে কৌশলগত কারণেই এই পরিবর্তন করা হয়েছিল।

তবে সেই পরিকল্পনাও কাজে আসেনি। স্পেনের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়ে ১-০ গোলের হার নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেয় উরুগুয়ে। টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বেই থেমে যাওয়ায় দলটির পারফরম্যান্স ও কোচের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে ফুটবল অঙ্গনে।

কেইনকে কালো জাদু থেকে মুক্ত করে ঘানার তান্ত্রিক বললেন, ‘পরের ম্যাচেই সে গোল পাবে’

ক্রীড়া ডেস্ক
কেইনকে কালো জাদু থেকে মুক্ত করে ঘানার তান্ত্রিক বললেন, ‘পরের ম্যাচেই সে গোল পাবে’
ছবি : সংগৃহীত

ফর্মের তুঙ্গে থেকে বিশ্বকাপে খেলতে নেমেছেন হ্যারি কেইন। ইংল্যান্ডের অধিনায়ক প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলও করেছেন। 

কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে কেইন ছিলেন একেবারেই নিষ্প্রভ। পুরো ম্যাচে তিনি বলার মতো কোনো সুযোগ সৃষ্টি করতে পারেননি। যে একটি সুযোগ পেয়েছিলেন, সেই শটেও বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

কেইনের হঠাৎ ছন্দ হারানোর কারণ হিসেবে তার ওপর কালো জাদু করার দাবি করেছিলেন ঘানার আলোচিত আধ্যাত্মিক সাধক ও তান্ত্রিক নানা কওয়াসু বোনসাম। 

তবে ঘানার বিপক্ষে ইংল্যান্ড গোলশূন্য ড্র করার পর কেইনের ওপর থেকে নাকি সব ধরনের অভিশাপ তুলে নিয়েছেন বোনসাম। আজ রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে কেইন গোল পাবেন বলেও দাবি তার।

বোনসাম বলেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধক। এখন আমি হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি যেন ইংল্যান্ডের পরবর্তী ম্যাচে সে গোল করতে পারে।’

বোনসাম আরো বলেছেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। শুধু আমার দেশের (ঘানা) উপকার করতে চেয়েছি। আমার একটি পুত্রসন্তান আছে। আমি ওর নাম রাখব হ্যারি কেইন। কারণ, আমি কেইনের খেলা অনেক আগে থেকেই ভালোবাসি।’

২০১৪ বিশ্বকাপের আগে হাঁটুতে চোট পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জাদুটোনার কারণেই রোনালদো চোটে পড়েছিলেন—সেই সময় এমন দাবি করে আলোচনার জন্ম দিয়েছিলেন জাদুকর নানা কওয়াসু বোনসাম।

হকির কিংবদন্তি আবদুস সাদেককে নিয়ে স্মৃতিচারণা করলেন প্রতাপ শঙ্কর

অনলাইন ডেস্ক
হকির কিংবদন্তি আবদুস সাদেককে নিয়ে স্মৃতিচারণা করলেন প্রতাপ শঙ্কর
প্রাক্তন বাংলাদেশি জাতীয় ফুটবল, হকি খেলোয়াড় এবং কোচ প্রতাপ শঙ্কর

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব্যসাচী, হকির কিংবদন্তি আবদুস সাদেককে স্মরণ করতে গিয়ে প্রাক্তন বাংলাদেশি জাতীয় ফুটবল, হকি খেলোয়াড় এবং কোচ প্রতাপ শঙ্কর এক আবেগঘন স্মৃতিচারণা করেছেন। তিনি বলেন, সাদিকের মৃত্যু শুধু বাংলাদেশের নয়, পুরো বাঙালি ক্রীড়াঙ্গনের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

টি-স্পোর্টসের অফসাইড টক নামক এক অনুষ্ঠানের আলোচনায় সদ্যঃপ্রয়াত আবদুস সাদিককে নিয়ে এ স্মৃতিচারণা করেন তিনি।

স্মৃতিচারণায় প্রতাপ শঙ্কর বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই, এটি একটি নক্ষত্রের পতন। পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—সব মিলিয়ে যে সম্মান সাদেক পেয়েছেন, তা আর কোনো বাঙালি হকি খেলোয়াড় পাননি। জাতীয় দল ও আন্তর্জাতিক পর্যায়ে তার অবদান ছিল অসাধারণ।’

আবদুস সাদেক
আবদুস সাদেক

সাদিকের নেতৃত্বগুণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সে আমার চার বছরের জুনিয়র ছিল। কিন্তু মাঠে নামলে মনে হতো ও-ই সিনিয়র, আমি জুনিয়র। এত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ খুব কমই দেখেছি।’

ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান, সাদিক ছিলেন তাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। ‘আমাদের বাড়িতে এলে লুচি, লাবড়া আর বুটের ডাল খেতে খুব পছন্দ করত। আমার স্ত্রীকে আগেই বলে রাখত, ‘আমি ওইদিন আসব, খাবারটা তৈরি করে রেখো।’

ষাটের দশকের শুরুর দিকে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবে একসঙ্গে খেলার স্মৃতিও তুলে ধরেন তিনি। “প্রথম দিকে সাদেক একটু ভয় পেত। আমি বলতাম, ‘ভয়ের কী আছে? আমি তো আছি।’ কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। ১৯৬৫ সালে সেই সাদেকই আমাকে বলত, ‘নদা, তুমি চিন্তা করো না, মন দিয়ে খেলো।’ এই স্মৃতিগুলো আজও চোখে ভাসে।”

তিনি আরো বলেন, ‘সাদেকের মৃত্যুর দিন সারাক্ষণ ওর খেলাগুলো চোখের সামনে ভেসে উঠছিল। আমি ভারত-পাকিস্তানের অনেক বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। পাকিস্তানের আনোয়ার আহমেদ খান এবং ভারতের অজিত পাল সিংকে আমি বিশ্বের সেরা সেন্টার-হাফদের মধ্যে মনে করি। আমার কাছে সাদেকও একই মানের একজন খেলোয়াড় ছিল।’

আক্ষেপের সুরে তিনি বলেন, ‘সাদেক বাঙালি ছিল বলেই হয়তো পাকিস্তান জাতীয় দলের মূল একাদশে সব সময় সুযোগ পেত না। যখন ওকে ছাড়া উপায় থাকত না, তখনই দলে রাখা হতো। বিষয়টি আজও আমাকে কষ্ট দেয়।’

ফিফা বিশ্বকাপ ২০২৬

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
ডি ব্রুইনা (ডানে) ও লুকাকুর গোল উদযাপন। ছবি: ফিফা

বেলজিয়াম ৫-১ নিউজিল্যান্ড

বিশ্বকাপে জয়ের স্বাদ কেমন, তা প্রায় ভুলতে বসেছিল বেলজিয়াম। এর চেয়েও বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাদের গোলখরা। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচের পর টানা চার ম্যাচে বেলজিয়ামের কেউ গোল পাননি! 

তবে আজ যেন সবকিছু সুদে-আসলে মিটিয়ে নিল বেলজিয়াম। ভ্যাংকুভারের বিসি প্লেসে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিল তারা। নিজেদের প্রথম দুই ম্যাচে মিশর ও ইরানের বিপক্ষে হতাশার ড্রয়ের পর আজকের এই বিশাল জয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে পা রাখল কেভিন ডি ব্রুইনার দল।

আগামী ১ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে রাউন্ড অব ৩২-এর ম্যাচে বেলজিয়ামের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’/‘আই’/‘জে’ গ্রুপের তৃতীয় হওয়া দল। বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া অথবা সেনেগাল অথবা আলজেরিয়ার বিপক্ষে লড়তে হতে পারে ডি ব্রুইনা-লুকাকুদের। 

আজকের হারে ‘জে’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিশ্চিত হলো বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের।

ম্যাচের ২৮ মিনিটে আর্সেনাল তারকা লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ২০২২ সালের ২৩ নভেম্বরের পরই বিশ্বকাপের এটিই কোনো বেলজিয়ানের প্রথম গোল। 

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে আরেক গোল করেন ত্রোসার। নিউজিল্যান্ড মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে। 

Trossard
জোড়া গোল করেছেন লিয়ান্দ্রো ত্রোসার। ছবি: ফিফা

৬৬ মিনিটে গোল পান দলের প্রাণভোমরা ডি ব্রুইনা। ২০১৮ আসরে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পর এটিই বিশ্বকাপে তার প্রথম গোল।  

শেষ দিকে বেলজিয়ামের শেষ দুই গোল করেন দুই বদলি রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস স্যালেম্যাকার্সের। 

এর আগে ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন এলিজা জাস্ট।