বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। কাফের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।
শনিবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল দল জানায়, ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পেয়েছেন বালের্দি। এই চোটের কারণে তিনি বিশ্বকাপ স্কোয়াডের অংশ হিসেবে টুর্নামেন্টে খেলতে পারবেন না।
বিবৃতিতে বলা হয়, ‘ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ডান পায়ের সোলিয়াস পেশিতে আঘাত পেয়েছেন এবং সে কারণে তিনি বিশ্বকাপে অংশ নেওয়া দলের সঙ্গে থাকতে পারবেন না।’
বিশ্বকাপের ঠিক আগে এই চোট আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
মূল একাদশের ফুটবলার ক্রিস্তিয়ান রোমেরো এখনো সেরে না ওঠায় বালের্দি সাম্প্রতিক সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
এখন রক্ষণভাগের জন্য বিশ্বকাপের আগেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নতুন সমাধান খুঁজতে হবে।




