• ই-পেপার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন
সালাহউদ্দিন আহমদ।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপরতা রুখতেই ছয় জেলায় সেনা মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব জেলায় সেনা মোতায়ন হচ্ছে বলে জানান তিনি।

সচিবালয়ে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের সামনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে।

৬ জেলায় সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া আওয়ামী লীগ বিভিন্ন জেলায় অপতৎপরতা চালাতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি বাাড়াতে হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে।

তবে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ৯ দিনের জন্য প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়।

২২ থেকে ৩০ জুন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শেনজেন ভিসাধারীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
শেনজেন ভিসাধারীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

শেনজেনভুক্ত কোনো দেশের ভিসাধারীদের জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দেশে অবস্থান করলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সোমবার (২২ জুন) ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে আপনার ভিসার নিয়মকানুন মেনে চলুন।

উল্লেখ্য, ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস থেকে প্রায়ই শেনজেন দেশগুলোর ভিসা নিয়ে বিভিন্ন ধরনের সতর্ক বার্তা দিচ্ছে।

12
 

জাতীয় সংসদের অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের অধিবেশন শুরু
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

এর আগে, গতকাল রবিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ সোমবার বিকাল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

 

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এবারের এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ের পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

অনুষ্ঠানে তিনি জানান, সরকার শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি নিয়েও কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।