• ই-পেপার

গান গাইতে পারেন না—তীব্র সমালোচনার মুখে চীনা তারকার কনসার্ট বাতিল

আগের দিনে একসঙ্গে ১৪-১৫টি ছবিতে কাজ করতে হতো : অমিতাভ

অনলাইন ডেস্ক
আগের দিনে একসঙ্গে ১৪-১৫টি ছবিতে কাজ করতে হতো : অমিতাভ
সংগৃহীত ছবি

চলচ্চিত্র জগতে গৌরবময় পাঁচ দশক পার করার পর রুপালি পর্দার আমূল পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে এক দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন, বর্তমান যুগের চলচ্চিত্র নির্মাণে অভিনয়শিল্পীরা চরিত্রের প্রস্তুতির জন্য অনেক বেশি সময় ও সুযোগ পান, যা তাদের সময়ে কল্পনারও বাইরে ছিল।

অমিতাভ বচ্চন লিখেছেন, আমাদের বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ‘প্রস্তুতি’ শব্দটির কোনো অস্তিত্ব বা ব্যাখ্যা ছিল না। এখন এটি চলচ্চিত্র জগতের একটি সাধারণ শব্দ, যার অর্থ কোনো কাজ শুরু করার আগে নিজেকে তৈরি করা। এখনকার সৃজনশীল শিল্পীরা একটি চরিত্রে মিশে যাওয়ার জন্য কতটা পরিশ্রম করেন—চেহারা, স্টাইল এবং চরিত্রের নিখুঁত বিশ্লেষণ করেন, তা দেখে আমি মুগ্ধ। নতুন প্রজন্মের এই পেশাদারত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বর্তমানের এই পদ্ধতিটি অত্যন্ত যুক্তিযুক্ত ও সুচিন্তিত।

নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করে বিগ বি বলেন, সেই পুরনো দিনগুলোতে আমরা সবাই একই সঙ্গে ১০ থেকে ১৫টি ছবিতে কাজ করতাম। এমনকি অনেক সময় একই দিনে দুই থেকে তিনটি ছবির শুটিংও করতে হতো। ফলে একই দিনে এক চরিত্রের শুটিং শেষ করে অন্য চরিত্রের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই থাকত না।

এক দিনে কিভাবে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করতেন—এমন প্রশ্নের জবাবে তিনি অকপটে বলেন, ‘ভাই সাহেব, এটা না করলে ভবিষ্যতে আর কাজ পাব কি না, সেই ভয় সব সময় তাড়া করে বেড়াত। তাই পরিচালক আমাদের যা করতে বলতেন, আমরা আন্তরিকতার সঙ্গে সেটাই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। এরপর মাসের পর মাস অপেক্ষা করতাম ছবি মুক্তির জন্য, দেখার জন্য যে আমরা আসলে কেমন অভিনয় করেছি।’

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

অনলাইন ডেস্ক
বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
সংগৃহীত ছবি

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও সুপার বোল চ্যাম্পিয়ন ট্র্যাভিস কেলসি। সুইফটের প্রতিনিধি ট্রি পেইন এই তারকা দম্পতির বিয়ের খবরটি নিশ্চিত করেছেন

বাগদান ঘোষণার প্রায় এক বছর পর ৩ জুলাই নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রিয় তারকা জুটির জীবনের এই বিশেষ দিনটিতে অংশ নিতে নিউ ইয়র্ক জুড়ে হাজির হয়েছিলেন তাদের বিশ্বখ্যাত বন্ধুরা।

বিয়ের জমকালো অনুষ্ঠানটিতে এই যুগল ফ্যাশন ঘর ‘ক্রিশ্চিয়ান ডিওর হাউট ক্যুচার’-এর পোশাক পরেছিলেন। পোশাকগুলোর ডিজাইন করেছিলেন ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন।

এই বিয়েতে প্রথাগত কোনো ব্রাইডসমেইড (কনের বান্ধবী) বা গ্রুমসমেন (বরের বন্ধু) ছিল না। তবে আয়োজনটি স্মরণীয় করতে দুই পরিবারের ভাইদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট ছিলেন কনের ‘ম্যান অফ অনার’। ট্র্যাভিস কেলসির ভাই জেসন কেলসি ছিলেন বরের ‘বেস্ট ম্যান’। পুরো বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ও বিখ্যাত হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার (৩ জুলাই) দিনভর ভোটগ্রহণ চলে। 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

শিল্পী সমিতি নির্বাচন

শেষ হলো ভোটগ্রহণ, কিছুক্ষণের মধ্যেই শুরু গণনা

বিনোদন প্রতিবেদক
শেষ হলো ভোটগ্রহণ, কিছুক্ষণের মধ্যেই শুরু গণনা
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ৮৪ শতাংশ।

নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ভোটগ্রহণ শেষে উপস্থিত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের জন্য ভোটগ্রহণ এক ঘণ্টা স্থগিত রাখা হয়। এরপর আবারও ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয়।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু জানিয়েছেন, ভোট গণনার কাজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজই ঘোষণা করা হবে শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলে সভাপতি পদে লড়ছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি প্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।

এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান। অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার নজর ফলাফল ঘোষণার দিকে। কে নেতৃত্ব দেবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে আগামী দুই বছর, তার উত্তর মিলবে ভোট গণনা শেষে।