• ই-পেপার

মিমির বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ

দেশে আসছে নতুন ‘সুপারগার্ল’

বিনোদন প্রতিবেদক
দেশে আসছে নতুন ‘সুপারগার্ল’
সংগৃহীত ছবি

দীর্ঘ চার দশকের অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছে ডিসি কমিকসের জনপ্রিয় নারী সুপারহিরো ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘সুপারগার্ল’ সিনেমা প্রত্যাশা পূরণ করতে না পারলেও এবার নতুন আঙ্গিকে চরিত্রটিকে দর্শকদের সামনে হাজির করছে ডিসি ইউনিভার্স। 

আগামী ২৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

নতুন ‘সুপারগার্ল’ পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি। এর আগে ‘আই, টনিয়া’ এবং ‘ক্রুয়েলা’র মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে তিনি দর্শকদের নজর কাড়েন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। এ ছাড়া আরো রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

মিলি অ্যালকককে এর আগে ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে তরুণ রেনিরা টারগারিয়েন চরিত্রে দেখা গেছে। সেই অভিনয় দিয়েই তিনি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন। এবার সুপারগার্ল চরিত্রে তাঁর অভিষেক নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।

নতুন গল্পে সুপারগার্লের জীবনকে দেখানো হয়েছে আগের চেয়ে অনেক বেশি গভীর ও আবেগঘনভাবে। কারা জোর-এল বা সুপারগার্ল পৃথিবীতে নয়, ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বেড়ে উঠেছেন। নিজের চোখের সামনে প্রিয়জনদের মৃত্যু দেখার অভিজ্ঞতা তাঁকে কঠিন ও বাস্তববাদী করে তুলেছে।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো জনপ্রিয় কমিক চরিত্র লোবোর লাইভ-অ্যাকশন অভিষেক। এই দুর্ধর্ষ মহাকাশ শিকারির চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। নির্মাতাদের দাবি, কমিকসের প্রতি যথাসম্ভব বিশ্বস্ত থেকে চরিত্রটি পর্দায় তুলে ধরা হয়েছে।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক দর্শকের মতে, এটি প্রচলিত সুপারহিরো গল্পের চেয়ে অনেক বেশি পরিণত, অন্ধকার এবং আবেগময়। 

প্রাথমিক প্রতিক্রিয়ায় সমালোচকরাও সিনেমাটির ভিজ্যুয়াল স্টাইল ও নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। কেউ কেউ এর উপস্থাপনাকে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ও ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র সঙ্গে তুলনা করেছেন।

ডিসি স্টুডিওসের নতুন সিনেমাটিক ইউনিভার্স গঠনের পরিকল্পনায় ‘সুপারগার্ল’ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু একক সুপারহিরো গল্প নয়, ভবিষ্যতের ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার পথ তৈরি করবে এই সিনেমা।

‘ইকরার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল’, আদালতে দাবি আলভীর

বিনোদন প্রতিবেদক
‘ইকরার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল’, আদালতে দাবি আলভীর
সংগৃহীত ছবি

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২১ জুন আদালত শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

বুধবার শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন জাহের আলভী। তিনি বলেন, ‘আমি কাজে (অভিনয়ে) ফেরার জন্য জামিন চাই না। আমার সন্তানটা তার মাকে হারিয়েছে, তাকে এখন সাপোর্ট দেওয়া দরকার। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, যখন শোক পালন করব নাকি মামলার প্রসিডিওর মেইনটেইন করব জানি না। সংসারে ছোটখাটো মনোমালিন্য হয়। আমার ও ইকরার রিলেশন খুব স্মুথ (ভালো) ছিল। সুইসাইড করার মতো কিছু ঘটেনি। আমি মিডিয়ায় কাজ করি, এখানে আমার শুভাকাঙ্ক্ষী যেমন আছে, হেটার্সও আছে। তারা একটা এআই জেনারেটেড মেহেদিওয়ালা ছবি দিয়ে মিথ্যা প্রচারণা করেছে। সেই মেহেদিওয়ালা আসল ছবিটা আমার আইনজীবীর কাছে আছে।’

অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে নেপালে জন্মদিন উদযাপনের অভিযোগ নিয়েও বক্তব্য দেন আলভী। তিনি বলেন, ‘আমি নাকি নায়িকা নিয়ে নেপালে গেছি। অথচ আমি ৬টা নাটকের শুটিংয়ে প্রডাকশনের সঙ্গে গিয়েছি; এটা আমার কাজ। সেখানে প্রডাকশনের সবাই ছিল, শুধু তিথি না।’

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রুবায়েত রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, ‘এ মামলায় কোনো মিডিয়া ট্রায়ালের প্রভাব যেন না থাকে। এখানে তাকে (আলভী) শাস্তি দেওয়ার চেয়ে ন্যায়বিচার হওয়াটাই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘তিনি দেশে এসে আইনের প্রতি সম্মান দেখিয়ে কোর্টে আত্মসমর্পণ করেছেন।’ এ সময় বিচারক মন্তব্য করেন, ‘তাকে হাইকোর্টই আত্মসমর্পণ করতে বলেছেন।’

শুনানির এক পর্যায়ে ইকরার দেওয়া একটি হলফনামার বিষয়ও আদালতের সামনে তুলে ধরা হয়। 

আসামিপক্ষের দাবি, ওই হলফনামায় ইকরা উল্লেখ করেছিলেন যে, তাঁর পরিবার জোরপূর্বক অন্যত্র বিয়ে দিয়েছিল। পরে আলভীর পক্ষের আরেক আইনজীবী রিমান্ডের পরিবর্তে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। তবে আদালত তা নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক ও উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিতেন আলভী। এ ছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উসকানিমূলক মন্তব্যও করেছেন বলে অভিযোগ করা হয়। 

মামলার প্রকৃত রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১ মার্চ রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার রাতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তাঁর মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শুরু থেকেই নিজের নির্দোষতার দাবি করে আসছেন জাহের আলভী। মামলার তদন্ত চলমান থাকায় এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর সংশ্লিষ্টদের।

মধুর সমস্যা নিয়ে বিশ্বকাপে হাজির জার্মান মডেল

অনলাইন ডেস্ক
মধুর সমস্যা নিয়ে বিশ্বকাপে হাজির জার্মান মডেল

বিশ্বকাপে মজেছে গোটা বিশ্ব। বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের সমর্থন জোগাতে মাঠে হাজির থাকছেন পরিবারের সদস্যরা। কারো কারো সঙ্গে রয়েছেন প্রেমিকা। তবে এই দিকে এক মধুর সমস্যায় পড়েছেন জার্মান মডেল লরা আবলা শ্মিট।

নামটি কিছু দিন আগে অনেকের কাছে অপরিচিত ছিল। যা এখন অধিকাংশ জার্মান ফুটবলভক্তের কাছেই খুব পরিচিত। বিখ্যাত মডেল বনে যাওয়া লরাকে আগে তেমন চিনত না কেউ। উত্তর জার্মানিতে জন্ম নেওয়া মেয়েটির জীবন পুরোপুরি বদলে যায়। তার সঙ্গে দেখা হয় স্প্যানিশ ও লিপজিগের তারকা দানি ওলমোর, আর এভাবেই সে বিখ্যাত হয়ে ওঠে।

রাতারাতি স্যোশাল প্ল্যাটফর্মে বিখ্যাত হয়ে উঠেন তিনি। হাজার হাজার ফলোয়ার তৈরি হয়ে যায় এই ইনফ্লুয়েন্সারের। এই খ্যাতি তৈরি করে আরেক বিড়ম্বনা।  ২০২৪ ইউরোর কোয়ার্টার-ফাইনালে স্পেন বিতর্কিত পেনাল্টিতে জার্মানিকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়।

এতে তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে ওঠেন এই জার্মান মডেল। জার্মান সমর্থকরা লরাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, কারণ তারা জানত তিনি স্প্যানিশ জাতীয় দলের সবচেয়ে কাছের ছিলেন বলে।
 
এ সময় লরা বলেন, ‘জার্মানির হারে আমি হাজার হাজার বিদ্বেষপূর্ণ বার্তা পেয়েছিলাম। তারা আমাকে সম্ভাব্য সবচেয়ে জঘন্য নামে ডাকত।

লরা তার প্রেমিককে সমর্থন করার জন্য স্পেনের জার্সি পরতে পারেননি, আবার ওলমোর সতীর্থদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে ওলমোকে সমর্থন করার জন্য জার্মানির জার্সিও পরতে পারেননি। 

লরা বলেন, ‘আমি স্পেনের জার্সি পরি বলে মানুষ আমাকে ঘৃণা করে, আক্রমণ করে, এটা দেখে আমি খুব হতাশ। আমি যদি স্পেনের জার্সি পরতে না পারি, তাহলে আমি কোনো দলেরই জার্সি পরব না। বিশ্বকাপ বা ফুটবল নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই, আমি শুধু আমার প্রেমিককে সমর্থন করছি। আমি ২০২২ সালের টুর্নামেন্টের এক মিনিটও দেখিনি।’

তিনি আরো জানান, ইউরো ২০২৪ ইউরো কাপে স্পেনের কাছে জার্মানি বাদ পড়ার পর তার বন্ধুরা তাকে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে বাইরে গিয়ে উদযাপন না করার পরামর্শ দিয়েছিল। এমনকি স্প্যানিশ কোচিং স্টাফও বলেছিলেন যে তারা ভয় পাচ্ছিলেন লরা হয়তো আক্রমণের শিকার হতে পারে।

সেই সময়ের কথা আস্তে আস্তে সবার মন থেকে মুছে যায়। তবে বিপত্তি বাঁধে চলমান বিশ্বকাপে নিজের স্পেনের ১০ নম্বর জার্সি পরে দানি ওলমোকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে হাজির হলে।

তখনই আবার জার্মান ভক্তরা তার গল্পটি আবার সামনে নিয়ে আসে।  স্পেন যদি আবার জার্মানির মুখোমুখি হয়, তাহলে লরার প্রতিক্রিয়া কেমন হবে? তা নিয়ে প্রশ্ন রাখতে শুরু করেছে নেটিজেনরা।

লরার ইনস্টাগ্রাম এবং টিকটকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর বিশাল ফলোয়ার রয়েছে।

লিওনেল মেসি যেন ঢাকাই তারকাদের ঘরের মানুষ!

বিনোদন প্রতিবেদক
লিওনেল মেসি যেন ঢাকাই তারকাদের ঘরের মানুষ!
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় তারকাদের। কখনো আড্ডা, কখনো গল্প, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে ছবি—সবই যেন বাস্তব! আর সেসব ছবি দেখে মনে হবে মেসি যেন এখন ঢাকাই তারকাদের ঘরের মানুষ! তবে এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কারিশমা।

বাস্তবে মেসির সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেলেও প্রযুক্তির সহায়তায় সেই স্বপ্নের মুহূর্ত তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখরা। আর তাদের এই সৃজনশীল উদ্যোগ বেশ উপভোগ করছেন ভক্ত-অনুরাগীরাও।

আর্জেন্টিনার নিবেদিত সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা কচি খন্দকার সম্প্রতি এআই দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে দেখা যায় মেসির সঙ্গে গল্পে মেতে উঠতে। May be an image of one or more people, people playing football, people playing soccer and coffee cup

ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভাই মেসি, তুমি মানুষ না মহান এলিয়েন। তুমি আমাকে চা পান করতে করতে কথা দিয়েছিলে গোল দেবে। তবে আজও দুই গোল দেবে বিস্ময়! ভাষা হারিয়ে ফেলছি। তোমরা খুশি হও, প্লিজ রাগ করো না।’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও যোগ দিয়েছেন এই ডিজিটাল ট্রেন্ডে। এআইয়ের মাধ্যমে তৈরি করা মেসির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ 

May be an image of text that says 'AA'

প্রিয় অভিনেত্রীকে বিশ্বসেরা ফুটবলারের পাশে দেখে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের একসঙ্গে বেশ মানিয়েছে।’

এদিকে অভিনেতা নিলয় আলমগীরও মেসির সঙ্গে কাল্পনিক আড্ডার একটি ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন। মজার ছলে তিনি লিখেছেন, ‘শুধু হ্যাটট্রিক করলে চলবে না, পরের ম্যাচে আরও ভালো করতে হবে!’ তাঁর পোস্টে মন্তব্য করে এক ভক্ত লিখেছেন, ‘বস, আপনার পাশে আছি। আমরাও মেসিভক্ত।’

May be an image of football, soccer and text

অন্যদিকে অভিনেত্রী জাকিয়া বারী মমও এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন ব্যতিক্রমী একটি ছবি। রটারডাম চলচ্চিত্র উৎসবের একটি মুহূর্তকে পটভূমি হিসেবে ব্যবহার করে তৈরি সেই ছবিতে দেখা যায়, তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল মেসি। 

আর্জেন্টিনার এক জয়ের পর ছবিটি পোস্ট করে মম লিখেছেন, ‘চমৎকার জয়ের রাত। ভালোবাসা মেসি।’

May be an image of ‎one or more people, beard, suit and ‎text that says '‎INTERNATIOHAL NTERRESRAL FILIFESTIVAL ROTTERDAM INTERNATIONAL GUMEESTVAL FILMFESTIVAL BRTTERDAN ROTTERDAN જ FILMFESTIVAL EATRR BOTTERDAM ROTTERDAM FILMFESTIVAL INTERMATIONAL BAETEROA ROTTERDAM TERDAM T INTERNATIONAL REMEESTINAL FILMFESTIVAL ROTTERDAM ទ្ INTERNATIONAL PILMFESTINAL HOTTERCAM INTERNATIONAL INTERNATIONA FILMFESTIVAL OTTERDAM ROTTERDAN INTERNATIONAL FILMFESTIWAL ROTTERDAM INTERINATIONAL شن INTERHATIONAL ROTTERDAN ROTTERDAM INTERNATIONAL ROTTERDAM INTERMATIOMAL HATЮΝA FIMFESTIAA ROFTERDAM NTERNATIONAL ROTTERDAM STIONAL TERCAM INTERKATIONAL PLMPEETIAL ROTTEROAN INTERNATICNAL FILMPESENIAL ញ ATIONAL Ke FAMFESTIKAL INTERNATIONAL PATICNAL TERDAM 安 EROW PIUNFESTINAL CSTANAL HOTTERDAM rPOAИ HOTTE EROAM ترقر‎'‎‎

অভিনেতা আমিন আজাদও এই ট্রেন্ডে শামিল হয়েছেন। মেসির সঙ্গে নিজের এআই-নির্মিত একটি ছবি পোস্ট করে রহস্যময় ভঙ্গিতে তিনি লিখেছেন, ‘দেখা যাক কি হয়....।’

এআই প্রযুক্তির কল্যাণে তৈরি এসব কাল্পনিক ছবি শুধু তারকাদের আনন্দই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে নতুন এক বিনোদন। প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা প্রকাশের এই অভিনব উপায় এখন ভক্তদের কাছেও বেশ উপভোগ্য হয়ে উঠেছে।