• ই-পেপার

কুড়িগ্রাম

বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ২০ গ্রাম প্লাবিত

  • ২০৪ হেক্টর জমির ফসল পানির নিচে
  • নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

শেরপুর প্রতিনিধি
ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।

সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর তাওয়াকুচা বিওপির টহল দল ঝিনাইগাতী সীমান্তের রাঙ্গাজান এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করে।

বিজিবি জানায়, সীমান্তের চোরাপথ দিয়ে অভিনব কৌশলে ভারত থেকে আনা ২৯২ পিস শাড়ি ২৪টি প্লাস্টিকের বস্তায় ভরে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনায় সেচপাম্প মেরামত করতে গিয়ে সবুজ মণ্ডল নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকাল সকালে ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সবুজ মণ্ডল (২৫) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমরেশ মণ্ডলের বড় ছেলে।

ভুক্তভোগীরা পরিবার জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সবুজ মন্ডল নিজের মৎস্যঘেরে বিকল হয়ে যাওয়া একটি সেচপাম্প মেরামতের কাজ করছিলেন। এ সময় মূল বিদ্যুৎলাইনের সংযোগ চালু থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

ডুমুরিয়া রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বাবর আলী জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী হত্যা: প্রধান আসামি ভাগনে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি:
ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী হত্যা: প্রধান আসামি ভাগনে গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে প্রবাসীর স্ত্রী কাজল আক্তার (৩০) হত্যা মামলার প্রধান আসামি কে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় প্রধান আসামি আরিফুর রহমানকে (৩০) । র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সোমবার (২৯ জুন) সকালে ফেনী র‌্যাব-৭ ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

গ্রেপ্তার আরিফুর রহমান ওই এলাকার মো. রসুল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালক। মাঝে মধ্যে মাদক কারবারও করতেন বলে জানিয়েছে র‌্যাব। নিহত কাজল আক্তারের তিনি দুঃসম্পর্কের ভাগনে।

নিহত কাজল আক্তার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিন সন্তানের জননী ছিলেন।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, আরিফের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। তিনি স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। প্রতি মাসে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। ঋণের চাপ সামলাতে তিনি দুঃসম্পর্কের প্রবাসী মামার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে যান।

র‌্যাবের ভাষ্য, আরিফ ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় কাজল আক্তার বিষয়টি টের পান। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে কাজলকে হত্যা করা হয়।

র‌্যাব জানায়, এরপর ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয় লোকজন কাজলের গোঙানির শব্দ শুনে বাড়িতে ঢোকেন। তখন আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ছায়া তদন্ত শুরু করে। রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আরিফের নাকের নিচে ও হাতে আঁচড়ের দাগ দেখে তাকে সন্দেহ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি র‌্যাবের।

তিনি আরো বলেন, অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে আরিফকে ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৭ জুন সকালে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে কাজল আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

নাটোর

চেম্বারে কাজ করার সময় অ্যাডভোকেটের ওপর হামলা, আটক ১

নাটোর প্রতিনিধি
চেম্বারে কাজ করার সময় অ্যাডভোকেটের ওপর হামলা, আটক ১
ছবি: কালের কণ্ঠ

নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আইনজীবী ও চেম্বারের লোকজন হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর তিনটার দিকে নাটোর জজ কোর্ট আদালতের আইনজীবীর চেম্বারে কাজ করার সময় এ ঘটনা ঘটে।  

আটক ব্যক্তির নাম কাবিল উদ্দিন (২৮)। তিনি সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের রেজাউল করিমের ছেলে।

আহত অ্যাডভোকেট আসাদুজ্জামানের ছোট ভাই অ্যাডভোকেট নাজমুল হক জানান, কাবিল উদ্দিনের সঙ্গে মহিষ গ্রামে জমি নিয়ে বিরোধ থাকলেও অনেক আগে তা মীমাংসা করা হয়েছে। সম্প্রতি তাদের সঙ্গে কোনো বিরোধ ছিল না। এমতাবস্থায় দুপুর তিনটার দিকে নিজ সেরেশতায় (চেম্বার) কাজ করার সময় কাবিল উদ্দিন অতর্কিতভাবে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠি ঠেকাতে গিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাতের আঙুল ভেঙে গেছে। এ সময় স্থানীয় আইনজীবী ও সেরেশতার লোকজন কাবিল উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে। আর আহত আসাদুজ্জামান বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।