• ই-পেপার

কেন্দুয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

কুবি প্রতিনিধি
কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্য সচিব মো. আবুল বাশার (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

দীর্ঘ ছয় বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ সর্বশেষ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে নতুন সদস্য সচিব আবুল বাশার ছিলেন ওই কমিটির যুগ্ম আহ্বায়ক।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দীন অন্তর, সাগর আহমেদ, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওনকে।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমার নেতা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমাকে মূল্যায়ন করার জন্য। এই দীর্ঘ যাত্রায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব সহযোদ্ধা আমার পাশে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং কমিটিতে মনোনীত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দীর্ঘ লড়াই ও সংগ্রামের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কমিটি পেয়েছে। এজন্য কেন্দ্রীয় ছাত্রদলকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে আমাদের প্রতি আস্থা রেখে সুন্দর এই কমিটি দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। নবগঠিত এই কমিটির সকল সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এ বিষয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

প্রসঙ্গত, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ডিসপ্লে উদ্ধার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) ভোরে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় কয়েকটি বস্তা থেকে এক হাজার ৮৫৬ পিস ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা।

অভিযান চলাকালে চোরাচালানের সঙ্গে জড়িত তিন থেকে চারজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মোবাইল ফোন ডিসপ্লেগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
 

অপহৃত স্কুলছাত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, গৃহশিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অপহৃত স্কুলছাত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, গৃহশিক্ষক আটক
সংগৃহীত ছবি

সিলেট থেকে অপহরণের শিকার স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। অপহরণ ঘটনার প্রায় এক মাস পর ওই স্কুলছাত্রী উদ্ধার হলো। একইসঙ্গে অপহরণকারি গৃহশিক্ষক অন্তর খানকেও আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

আটককৃত অন্তর খান (২৫) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়ার আজাদ খানের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম সিলেট জেলার মোগলাবাজার উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। অপহরনকারী অন্তর খান তার গৃহ শিক্ষক ছিলেন। গত ২১মে সকাল সাড়ে নয়টার বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের যায় ভিকটিম। পরে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন গত ৪ জুন মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। এরইমধ্যে ভিকটিমের পরিবারের লোকজন জানতে পারেন গৃহশিক্ষক অন্তর খান ভিকটিমকে ২১ মে সকাল ১০ টায় স্থানীয় কলাবাগান বাজার থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। 

র‌্যাব আরও জানায় এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রাম থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার তাদেরকে সিলেট জেলার মোগলাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, বিএনপির বিক্ষোভ
আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল। সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোড এলাকার শিক্ষকদের সামনে থেকে আওয়ামী লীগের মিছিলটি বের হয়। মিছিলটি ১০ নম্বর ওয়ার্ড হয়ে কেডিসি এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’-সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে আওয়ামী লীগের মিছিল শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। নগরীর ব্লেস পার্ক এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে সরে যান।’