• ই-পেপার

গোমস্তাপুর

গ্রামবাসীর সহযোগিতায় নারীকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

অনলাইন ডেস্ক
বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় করা মামলায় যুক্তিতর্ক শেষে বুধবার (১৭ জুন) রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা যুক্তি তর্ক শুনানি শেষে এ রায় ঘোষণার দিন ধার্য করেন।

আসামি মনির হোসেন (৩০)  ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা হরেও চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করতেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় মঙ্গলবার (আজ) যুক্তিতর্ক শেষে আগামীকাল বুধবার (১৭ জুন) রায়ের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করি, ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড প্রদান করবেন।

আদালত সূত্র জানায়, গত ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এর আগে গত ৪ জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। 

পুলিশ জানায়, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে এক দিনে গ্রেপ্তার ৪৮

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে এক দিনে গ্রেপ্তার ৪৮
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তিতে পুলিশি অভিযানে মাদকে জড়িত থাকার অভিযোগে ৪৮ জন গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সোমবার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে আউচপাড়া এলাকা থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ টঙ্গী বাজার এলাকায় অবস্থিত হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদকে জড়িত থাকার অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা, গাঁজা, মাদক বিক্রি ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী  পশ্চিম থানাধীন সালামত মোল্লা রোডের জনৈক  বাবর গাজীর সাততলা বিল্ডিংয়ের নিচতলার পশ্চিম পাশের ভাড়াটিয়া ফ্লাটে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘অভিযান চালিয়ে মোট ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সিংড়ায় মৎস্যচাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় মৎস্যচাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়)’  আওতায় প্রদর্শনীতে মৎস্যচাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. মিলন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৭ জন সুফলভোগীর মাঝে মাছের খাদ্য, পোনামাছ ও অ্যারেটর বিতরণ করা হয়।

মীরসরাই

পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদী ফকিরহাট বাজারের পূর্ব পাশে অবস্থিত একটি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাহাড়ের চূড়ায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। উদ্ধারকালে তার শরীরে কোনো পোশাক ছিল না। তবে সুরতহালে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।’