• ই-পেপার

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট : পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পাঁচ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পাঁচ শিক্ষার্থী
ছবি: কালের কণ্ঠ

চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি দল। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে বহুস্তরীয় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই পাঁচ প্রতিযোগীকে নির্বাচিত করা হয়েছে।

গত ২২ জুন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলিম্পিয়াডের জন্য নির্বাচিত দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন— ফারাবিদ বিন ফয়সাল, ফারিহা তাসনিম, জাইফ বিন মোর্শেদ, প্রান্ত ঘোষ ও ফাইয়াদ সালেহীন আহমেদ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. মানসুরুল হক বলেন, ‘আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী তরুণ অর্থনীতিবিদদের জন্য নিজেদের দক্ষতা ও চিন্তাশক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’ বাংলাদেশের শিক্ষার্থীরা মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তরুণ প্রজন্মকে অর্থনীতিতে আগ্রহী করে তোলার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক জ্ঞান ও নীতিগত বিশ্লেষণ দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। তরুণদের বাস্তবমুখী অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে ভাবতে উৎসাহিত করাই তাদের সংগঠনের অন্যতম লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনের সুযোগই পাবে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তরুণদের সক্ষমতা ও সম্ভাবনাও তুলে ধরতে পারবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে দেশের জন্য দক্ষ অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশে স্যামসাংয়ের প্রথম ৯৮ ইঞ্চির টিভি উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশে স্যামসাংয়ের প্রথম ৯৮ ইঞ্চির টিভি উন্মোচন

বিশ্বকাপের টানটান উত্তেজনা আরো জমিয়ে তুলতে সম্প্রতি বাংলাদেশের বাজারে ৯৮ ইঞ্চির বিশাল ক্রিস্টাল ইউএইচডি টিভি –ইউ৯০০এইচ-- নিয়ে এসেছে স্যামসাং। ঘরে বসেই বিশ্বকাপ ফুটবলের আমেজ পুরোপুরি উপভোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য দেশের বাজারে প্রথমবারের মতো এত বড় সাইজের টিভি নিয়ে এলো স্যামসাং।

এই বিশাল ইউএইচডি মডেলে রয়েছে ‘এআই ফুটবল মোড’ এবং ‘কালার বুস্টার প্রো’। এই ফিচারগুলো টিভির রং ও উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে মাঠ যেমন সবুজ দেখায় টিভিতেও ঠিক তেমনই বাস্তবসম্মত দেখা যায়। এ ছাড়া এই টিভির ‘মোশন এক্সিলারেটর ১৪৪ হার্জ’ প্রযুক্তির কারণে খেলাধুলার মতো দ্রুতগতির দৃশ্যগুলোও একদম নিখুঁত ও পরিষ্কার দেখা যায়।

পিকচার কোয়ালিটির সঙ্গে কোনো আপস না করেই এই ৯৮-ইঞ্চির ডিসপ্লেটি বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। এর ‘এনকিউ৪ এআই জেন২ প্রসেসর’ এবং ‘৪কে এআই আপস্কেলিং ইঞ্জিন’ একসঙ্গে কাজ করে ছবির স্পষ্টতা ও কনট্রাস্ট বাড়ানোর পাশাপাশি দারুণ সাউন্ড আউটপুটও নিশ্চিত করতে পারে।

নতুন এই মডেলে অডিও’র ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ‘এআই সাউন্ড কন্ট্রোলার’-এর সাহায্যে এই টিভি ব্যাকগ্রাউন্ডের কোলাহল থেকে মানুষের কন্ঠস্বর নিখুঁতভাবে আলাদা করতে পারে। এছাড়া, ৯৮-ইঞ্চির এই ইউএইচডি টিভি কমেন্ট্রির আওয়াজ স্পষ্ট করার পাশাপাশি ব্যবহারকারীকে সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতাও দিতে সক্ষম। ফলে ব্যবহারকারীর জন্য ঘরের ভেতরই স্টেডিয়ামের মতো আবহ তৈরি হয়।

এই স্মার্ট অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এতে আরো রয়েছে জেনারেটিভ এআই চালিত ‘স্যামসাং ভিশন এআই কম্প্যানিয়ন’। এটি ব্যবহারকারীর পছন্দ বুঝে চমৎকারভাবে ব্যবহারকারীর সাথে কথা বলতে পারে; ব্যবহারকারীর প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরও দিতে পারে। ফলে, দর্শকরা যেকোনো খেলা বা সিনেমা নিয়ে সাধারণ একটি প্রশ্ন করলে সাথে সাথে তার উত্তর পেয়ে যাবেন যা তাদের বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তুলবে।

নতুন এই টিভির উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমাদের নতুন ৯৮ ইঞ্চি টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের সেই উত্তেজনা একদম কাছ থেকে উপহার দিতে চাই যেন তাদের মনে হয় তারা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই খেলা দেখছেন। দর্শকদের কাছে ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত আর গ্যালারির গর্জনকে একদম প্রাণবন্ত করে তুলবে আমাদের এই নতুন টিভি।”

টানা ৭ বছরের ওএস আপগ্রেডের সুবিধার কারণে আগামী বিশ্বকাপ পর্যন্ত এই টিভিটি থাকবে একদম আপ-টু-ডেট। ৯৮-ইঞ্চির বিশাল এই ক্রিস্টাল ইউএইচডি টিভির দাম ৪,৫৯,৯০০ টাকা এবং টিভিটি পাওয়া যাচ্ছে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ট্রান্সকম ডিজিটাল এবং র‍্যাংস ইমার্ট-সহ স্যামসাংয়ের সব পার্টনার আউটলেটে।

ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করল ইউএনওপিএস-রাজউক

তরুণ স্থপতিদের চোখে অধিকতর পরিবেশবান্ধব ঢাকার নতুন রূপ কল্পনা

প্রেস বিজ্ঞপ্তি
ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করল ইউএনওপিএস-রাজউক
সংগৃহীত ছবি

কার্বন কনসিয়াস আরবান ডিজাইন আইডিয়া কম্পিটিশন ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে সবার সামনে উঠে আসে তরুণ স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের উদ্ভাবনী ধারণাগুলো, যা আগামী প্রজন্ম ঢাকার জন্য যে পরিবেশবান্ধব, অধিক স্থিতিশীল এবং জলবায়ু-সংবেদনশীল ভবিষ্যতের স্বপ্ন দেখে তা তুলে ধরে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক করপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেট)-এর অর্থায়নে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রোজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস), দি ইউনাইটেড ন্যাশনস ইনভাইর্নমেন্ট প্রোগ্রামি (ইউএনইপি), ইউএন-হ্যাভিটেট এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক ‘বাংলাদেশে টেকসই উপকরণের মাধ্যমে বিল্ট এনভায়রনমেন্টের রূপান্তর’ প্রকল্পের অধীনে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল।

টেকসই নগর উন্নয়নের জন্য উদ্ভাবনী সমাধান অনুসন্ধানে অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জলবায়ু-সচেতন ডিজাইনের মাধ্যমে গণপরিসরকে নতুনভাবে ভাবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

5555

অংশগ্রহণকারীরা ঢাকার ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তুতান্ত্রিক পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্বল্প-কার্বন উপকরণ ব্যবহার, পানির ব্যবহার ও প্রাপ্যতা, সংবেদনশীল নগর পরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক গণপরিসরকে সমন্বিত করে বিভিন্ন প্রস্তাবনা তৈরি করেছেন।

স্থাপত্য, নগর পরিকল্পনা, প্রকৌশল এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিশিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক মহলে বরেণ্য বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত একটি যথাযথ জুরির মাধ্যমে গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে ১২টি বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৩৬টি ডিজাইন প্রস্তাবনা মূল্যায়ন করা হয়। ওই জুরির বিজ্ঞ মতামত অনুযায়ী জমাকৃত প্রস্তাবগুলোতে অসাধারণ সৃজনশীলতা ও কারিগরি উৎকর্ষতার পাশাপাশি স্বাস্থ্যকর, অধিক স্থিতিশীল এবং জনকেন্দ্রিক নগর পরিবেশ তৈরির জন্য বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর টিম বার্ন/ব্রেথ তাদের ‘দ্য রিসিডিং মেমব্রেন’ শীর্ষক প্রস্তাবনার জন্য প্রথম পুরস্কার লাভ করেছেন। এই প্রস্তাবনাটি একটি অব্যবহৃত জলাশয়কে উদ্ভাবনী উপায়ে ও পরিবেশগতভাবে পুনরুদ্ধারযোগ্য বিবেচনায় সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক একটি গণপরিসর এলাকা হিসেবে ব্যবহারযোগ্যরুপে রূপান্তরিত করার মাধ্যমে বিচারকমণ্ডলীকে মুগ্ধ করেছে। প্রকল্পটি ‘এক্সিলেন্স ইন প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড লাভ করেছে।

‘স্যাটুর‌্যাট : অ্যান আর্বানসক্যাপ দ্যাট রিটার্নস ওয়াটার টু আর্থ’ শীর্ষক প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছে চুয়েটের টিম ইউনিট ফাইভ এবং ‘মেমোরিস অব বেঙ্গল : অ্যান ইকোলোজি অফ বিলংগিঙ ইন দি আরবান ফ্যাবরিক’ শীর্ষক প্রতিবেদনের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর টিম ওয়েস্ট লাইন।

এই প্রতিযোগিতায় চারটি বিশেষ পুরস্কারের মাধ্যমে বিষয়ভিত্তিক অসামান্য অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির টিম ভ্যানগার্ড আরবানিস্টস ‘লো-কার্বন পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’, খুলনা ইউনিভার্সিটির টিম ছায়া ‘ক্লাইমেট-রেসিলিয়েন্ট অ্যান্ড ডিজাস্টার-রেডি পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) টিম অরণ্যক ‘ইনক্লুসিভ অ্যান্ড অ্যাক্সেসিবল পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’ লাভ করেছে। এ ছাড়া প্রথম পুরস্কার বিজয়ী প্রজেক্টটি ‘এক্সিলেন্স ইন প্রেজেন্টেশন’-এর জন্যও স্বীকৃতি অর্জন করেছে। 

স্বীকৃতির পাশাপাশি জয়ী দলগুলোকে মোট ১০ লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। ভবিষ্যৎ স্থপতি, পরিকল্পনাবিদ ও ডিজাইনারদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করার মাধ্যমে বাংলাদেশে একটি স্বল্প-কার্বন ও সম্পদ-সাশ্রয়ী বিল্ট এনভায়রনমেন্টের দিকে রূপান্তরকে ত্বরান্বিত করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ হলো এই প্রতিযোগিতা। 

এই উদ্যোগের মাধ্যমে তরুণ পেশাজীবীদের কিভাবে প্রকৃতিভিত্তিক সমাধান, টেকসই উপকরণ এবং অন্তর্ভুক্তিমূলক নকশা বাংলাদেশজুড়ে জলবায়ু-সহনশীল শহর নির্মাণে অবদান রাখতে পারে তাই প্রদর্শন করার জন্য আহ্বান জানানো হয়েছিল।

বিজয়ী দল ও সব অংশগ্রহণকারীকে অভিনন্দন জানিয়ে আয়োজকবৃন্দ, বিশেষ করে রাজউকের চেয়ারম্যান মহোদয় এবং ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহোদয় জমাকৃত প্রস্তাবনাগুলোর গুণগতমানের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন কর্মসূচিতে অবদান রাখে, এমন উদ্ভাবনী পন্থাকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে।

বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‍্যালি

প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‍্যালি

বিশ্ব মোটরসাইকেল দিবস ও ফিফা বিশ্বকাপ উপলক্ষে গত ২১ জুন ঢাকার ইয়ামাহা রাইডার্স ক্লাব এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। সেখানে ৫০০-রও বেশি বাইকার তাদের ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন দুপুরের পর থেকেই র‌্যালিটি বাইকারদের মিলনমেলায় পরিণত হয়। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা নিজেদের পছন্দের জার্সি ও পতাকা নিয়ে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে র‌্যালিতে অংশ নেন। ক্লাবের সদস্যদের মতে এটি শুধু একটি র‌্যালি নয়; এটি ঐক্য, ভালোবাসা আর আবেগের এক অনন্য উদযাপন।