
পুরনো ফোন পাল্টে নতুন ফোন কেনার সেরা সময়টা চলে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক ফোন নির্মাতা কম্পানি নাথিংয়ের সিইও কার্ল পেই। তিনি বলেন, র্যাম সংকটের কারণে মিডরেঞ্জের ফোনের দামও বেড়ে যাচ্ছে। ‘নাথিং ফোন ফোরএ’ তৈরির ঘোষণা দেওয়ার সময় র্যামের যে দাম ছিল তা উন্মোচনের সময় দ্বিগুণ বেড়ে যায়। উন্মোচনের পর সেই দামও বেড়ে দ্বিগুণ হয়েছে। আগামী বছরও ফোনের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ সভাপতিত্ব করেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান। ব্যাংকের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী এবং ৩০ শতাংশ ডিভিডেন্ড (শেয়ারপ্রতি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড) অনুমোদন করেন। এ ছাড়া শেয়ারহোল্ডাররা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাঁদের অভিমত ব্যক্ত করেন। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে আট লাখ ১৭ হাজার ৭৯৭.৬ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ছয় লাখ ৭৯ হাজার ৮৭৫.৫ মিলিয়ন টাকা, যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ২০.৩ শতাংশ। ২০২৫ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ চার লাখ ৫০ হাজার ৫০৩.৮ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল চার লাখ ২৮ হাজার ৬৮৯.৪ মিলিয়ন টাকা।