• ই-পেপার

এসএসসির প্রস্তুতি : প্রোনাউন রেফারেন্স

  • ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

নবম ও দশম শ্রেণি : জীবনী শক্তি

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

নবম ও দশম শ্রেণি : জীবনী শক্তি

জীববিজ্ঞান, চতুর্থ অধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১।      ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়

ATP-এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি শক্তি আবদ্ধ হয়?

  ক. ৩৭০০  খ. ৪৬০০

  গ. ৭৩০০  ঘ. ৭৬০০

২।      চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

  ক. ATP খ. ADP

  গ. ট্রাইফসফেট ঘ. ডাইফসফেট

৩।      নিচের কোনটি সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য?

  ক. CO2 খ. ATP
গ. C6H12O6   ঘ. O2

৪।      নিচের কোনটিতে সালোকসংশ্লেষণ ঘটে?

  ক. জাইলেম খ. ফ্লোয়েম  

  গ. প্যারেনকাইমা    ঘ. স্ক্লেরেনকাইমা

৫।      কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়?

  ক. ধান খ. ভুট্টা

  গ. নিটাম ঘ. কচুরিপানা

৬।      নিচের কোনটি উদ্ভিদ?

  ক. আখ খ. গম

  গ. ভুট্টা   ঘ. মুথাঘাস

৭।      উদ্ভিদের

  i. সালোকসংশ্লেষণের হার বেশি

  ii. উৎপাদন ক্ষমতা কম

  iii. উদাহরণ নটে গাছ

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. iiiii ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  গনি সাহেব তার বাগানে এমন কিছু গাছ লাগিয়েছেন যার বিজারণের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক এসিড।

৮।      গনি সাহেব লাগিয়েছেন

  i. ভুট্টা            ii. বেগুন        iii. আখ

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. iiiii ঘ. i, iiiii

৯।      উদ্দীপকে বর্ণিত স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট?

  ক. ২  খ. ৩
গ. ৪ ঘ. ৫

 

  উত্তর : ১. গ ২. গ ৩. ঘ ৪. গ
৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ।

 

সপ্তম শ্রেণি : মূলদ ও অমূলদ সংখ্যা

সাধন সরকার, সহকারী শিক্ষক,লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : মূলদ ও অমূলদ সংখ্যা

গণিত

প্রথম অধ্যায় (অনুশীলনী-১.২)

 

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

১৩।    নিচের কোনটি মূলদ সংখ্যা?

  ক. ৫ খ. ৩   

  গ. ৭        ঘ.

১৪।    কোন সংখ্যার বর্গমূলের দশমিকের পরের অঙ্ক নির্দিষ্ট নয়?

  ক. স্বাভাবিক খ. মূলদ  

  গ. অমূলদ  ঘ. অবাস্তব

১৫।    একটি মূলদ সংখ্যাকে কয়টি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়?

  ক. ৪  খ. ৩ 

  গ. ২  ঘ. ১

১৬।    ৫ কোন ধরনের সংখ্যা?

  ক. ভগ্নাংশ  খ. ধনাত্মক  

  গ. অমূলদ  ঘ. মূলদ

১৭।    ০.০৩ এর বর্গ কত?

  ক. ০.০০৩ খ. ০.০০০৩

  গ. ০.৯ ঘ. ০.০০০৯

১৮।    ১২১ কোন ধরনের সংখ্যা?

  ক. ঋণাত্মক খ. ধনাত্মক  

  গ. অমূলদ  ঘ. মূলদ

১৯।    মূলদ

  i. সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা

  ii. সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়

  iii. লবগুলো অপূর্ণ সংখ্যা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii     খ. iiii   

  গ. iiiii       ঘ. i, iiiii

২০।    ভগ্নাংশ

i. মূলদ সংখ্যা
ii. পূর্ণবর্গ হতে পারে

  iii. অপূর্ণ সংখ্যা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   

  গ. iiiii ঘ. i, iiiii

  নিচের তথ্যের আলোকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  একটি স্কাউট দলে ৭০০ জন বালক আছে?

২১।    দলটিকে বর্গাকারে সাজালে কতজন বালক বাদ পড়বে?

  ক. ১৪ খ. ২৪  

  গ. ২০ ঘ. ১৬

২২।    বর্গাকারে সাজানোর পর প্রত্যেক সারিতে কতজন বালক থাকবে?

  ক. ২০ খ. ২৫ 

  গ. ২৬              ঘ. ৩০

২৩।    ০.৬৪ = কত?

  ক. ০.৪ খ. ০.৮  

  গ. ০.৪৪           ঘ. ০.৬

২৪।    ৩ একটি অমূলদ সংখ্যা

  i. যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না

  ii. পূর্ণবর্গ হতে পারে

  iii. যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. i iii   

  গ. ii iii          ঘ. i, iiiii

২৫।    পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি?

  ক. মূলদ সংখ্যা  খ. ঋণাত্মক 

  গ. ধনাত্মক ঘ. অমূলদ  

  নিচের তথ্যের আলোকে ২৬ থেকে ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ১৮ ও ০.১২ দুইটি সংখ্যা।

২৬।    ১ম সংখ্যাটি কী ধরনের সংখ্যা?

  ক. পূর্ণবর্গ সংখ্যা খ. স্বাভাবিক  

  গ. অমূলদ  ঘ. মূলদ

২৭।    ২য় সংখ্যাটি কী ধরনের সংখ্যা?

  ক. মূলদ খ. স্বাভাবিক  

  গ. অমূলদ ঘ. পূর্ণবর্গ সংখ্যা

২৮।    প্রথম সংখ্যাটিকে ২য় সংখ্যা দ্বারা ভাগ করলে কী ধরনের সংখ্যা পাওয়া যাবে?

  ক. মূলদ সংখ্যা  খ. ঋণাত্মক  

  গ. ধনাত্মক ঘ. অমূলদ  

২৯।    ১৪.২৫ সংখ্যাটির দশমিক ভগ্নাংশ কত?

  ক. ২৫ খ. ১৪ 

  গ. ১৪২৫  ঘ. ০.২৪

৩০।    কোন ধরনের সংখ্যা?

  ক. অমূলদ  খ. ধনাত্মক   

  গ. মূলদ ঘ. ভগ্নাংশ 

 

  উত্তর : ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১.খ  ২২.গ  ২৩.খ ২৪.খ  ২৫.ক  ২৬.গ ২৭.ক  ২৮.ঘ  ২৯.ক  ৩০.গ।

 

 

মজার গণিত

মজার গণিত

৫১ সংখ্যার গুণের জাদু

যেকোনো জোড় সংখ্যাকে ৫১ দিয়ে গুণ করার মজার কৌশল

প্রথম ধাপ : যে সংখ্যাটি গুণ করতে চাও তার অর্ধেক প্রথমে বসাও।

দ্বিতীয় ধাপ : এরপর সংখ্যাটি নিজেই শেষে বসবে।

 

উদাহরণ

ধরি, সংখ্যাটি ৪৬।

অর্থাৎ, ৪৬ x ৫১ = কত বের করতে হবে।

প্রথম ধাপ : ৪৬ এর অর্ধেক ২৩ প্রথম অংশে বসাই।

দ্বিতীয় ধাপ : শেষে অংশে সংখ্যাটিকে অর্থাৎ ৪৬ বসাই।

ফলাফল : ২৩৪৬।
অর্থাৎ, ৪৬ x ৫১ = ২৩৪৬।

 

আবার, ৬০ x ৫১ = কত তা নির্ণেয় করি।

প্রথম ধাপ : ৬০ এর অর্ধেক ৩০ প্রথম অংশে বসাই।

দ্বিতীয় ধাপ : শেষে অংশে সংখ্যাটিকে অর্থাৎ ৬০ বসাই।

ফলাফল : ৩০৬০।

অর্থাৎ, ৬০ x ৫১ = ৩০৬০।

 

বিয়োগের রহস্য

তিন অঙ্কের কোনো সংখ্যা থেকে ৯৯ বিয়োগ করতে চাও? তাহলে, সংখ্যাটির প্রথম আর শেষ দুটি অঙ্ক যোগ করলেই পেয়ে যাবে ফলাফল। তবে এ ক্ষেত্রে তিন অঙ্কের সংখ্যাটির শতক ১ হতে হবে।

 

উদাহরণ

ধরো, তিন অঙ্কবিশিষ্ট সংখ্যাটি ১৩৯।

তাহলে, ১৩৯ - ৯৯ = ?

প্রথম ও শেষ অঙ্ক দুটির যোগফল,
১ + ৩৯ = ৪০

অর্থাৎ, ১৩৯ - ৯৯ = ৪০

 

আবার, ১৬৫ - ৯৯ = ?

প্রথম ও শেষ অঙ্ক দুটির যোগফল,

 ১ + ৬৫ = ৬৬

অর্থাৎ, ১৬৫ - ৯৯ = ৬৬।

শতকের ঘরে যদি ১ এর চেয়ে বড় অঙ্ক থাকে তবে শেষের দুটি অঙ্কের সঙ্গে ১ যোগ এবং শতকের থেকে ১ বিয়োগ করতে হবে।

 

উদাহরণ

ধরো, তিন অঙ্কবিশিষ্ট সংখ্যাটি ৩৪৭।

তাহলে, ৩৪৭ - ৯৯ = ?

সংখ্যাটির শেষ দুটি অঙ্কের সঙ্গে ১ যোগ করো,

৪৭ + ১ = ৪৮।

সংখ্যাটির শতক থেকে ১ বিয়োগ করি,

৩ - ১ = ২।

অর্থাৎ, ৩৪৭ - ৯৯ = ২৪৮।

 

ক্যালেন্ডারের ঘরে লুকানো গণিতের জাদু

ক্যালেন্ডারে (৩ x ৩) ঘরের যে কোনো অংশ নাও। যেমন

১০   ১১   ১২

১৭   ১৮   ১৯

২৪   ২৫   ২৬

এখানে, মাঝখানের সংখ্যা = ১৮

এখন চারপাশের সব সংখ্যা যোগ করো,
১০ + ১১ + ১২ + ১৭ + ১৮ + ১৯ + ২৪ + ২৫ + ২৬ = ১৬২

এবার, ১৬২ ÷ ৯ = ১৮

অর্থাৎ সব সময় গড় হবে মাঝের সংখ্যাটি।

 

আবার, ধরো

৮      ৯   ১০

১৫   ১৬   ১৭

২২   ২৩   ২৪

এখানে, মাঝখানের সংখ্যা = ১৬।

এবার সব কটির যোগফল, 
৮ + ৯ + ১০ + ১৫ + ১৬ + ১৭ + ২২ + ২৩ + ২৪ = ১৪৪

এখন, ১৪৪ ÷ ৯ = ১৬

অর্থাৎ, গড় মাঝের সংখ্যাই হবে। এই শর্ত

ক্যালেন্ডারে (৩ x ৩) আকৃতির যেকোনো অংশের জন্য সত্য।

 

সৈয়দা জুয়েলী আকতার

 

পঞ্চম শ্রেণি : দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য

দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য
ঐতিহ্যবাহী নারী পোশাক ‘কিরা’ পরিহিত ভুটানি কন্যারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

সপ্তম অধ্যায়

 

বহু নির্বাচনী প্রশ্ন

১।      বাংলা ভাষার পাশাপাশি এ দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কী রয়েছে?

  ক. পোশাক খ. ভাষা

  গ. উৎসব  ঘ. খাবার

২।      মাছে ভাতে বাঙালি কথাটি বাংলাদেশের কোন বিষয় পরিচয় করিয়ে দেয়?

  ক. পোশাক খ. ভাষা

  গ. প্রচলিত খাবার ঘ. উৎসব

৩।      বাংলাদেশে বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে কী পরার রীতি চালু আছে?

  ক. কিমোনো খ. পাঞ্জাবি-পায়জামা

  গ. জিন্স ঘ. টোগা

৪।      ভারতে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলেন?

  ক. বাংলা  খ. উর্দু

  গ. হিন্দি ঘ. নেপালি

৫।      ভারতীয় খাবারে কিসের প্রাধান্য বেশি?

  ক. আমিষ  খ. নিরামিষ

  গ. ফলমূল  ঘ. মাছ

৬।      পাকিস্তানে রুটি বা ভাতের সঙ্গে তরকারি হিসেবে কী পরিবেশন করা হয়?

  ক. মাংস ও সবজি   খ. ফল ও দুধ

  গ. মাছ ও ডাল ঘ. শুধু মাংস

৭।      মালদ্বীপের বেশির ভাগ মানুষ কোন ভাষায় কথা বলে?

  ক. উর্দু খ. বাংলা

  গ. দিভেহি ঘ. হিন্দি

৮।      নেপালের সাধারণ মানুষের জনপ্রিয় খাবারের নাম কী?

  ক. কিরিবাথ খ. ঢেড়ো

  গ. কাবুলি পোলাও   ঘ. ইডলি

৯।      আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

  ক. পশতু খ. বাংলা

  গ. সিংহলী ঘ. জংখা

১০।     ভুটানের ঐতিহ্যবাহী নারী পোশাকের নাম কী?

  ক. কিরা খ. শাড়ি

  গ. বোরকা ঘ. সালোয়ার-কামিজ

 

  উত্তর

  ১। খ. ভাষা   ২। গ. প্রচলিত খাবার

  ৩। খ. পাঞ্জাবি-পায়জামা

  ৪। গ. হিন্দি   ৫। খ. নিরামিষ

  ৬। ক. মাংস ও সবজি

  ৭। গ. দিভেহি  ৮। খ. ঢেড়ো

  ৯। ক. পশতু  
১০। ক. কিরা

শূন্যস্থান পূরণ

১।      বাংলাদেশের প্রধান ভাষা         ।

২।      বাংলা ভাষার পাশাপাশি এ দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব
         রয়েছে।

৩।      মাছে ভাতে বাঙালি কথাটি বাংলাদেশের          পরিচয় করিয়ে দেয়।

৪।      বাংলাদেশের বিভিন্ন উৎসবের মধ্যে          একটি বর্ণিল উৎসব।

৫।      ভারতে সবচেয়ে বেশি মানুষ          ভাষায় কথা বলেন।

৬।      ভারতীয় খাবারে          এর প্রাধান্য বেশি।

৭।      পাকিস্তানের প্রধান ভাষা         ।

৮।      ভাত ও চিংড়ি দিয়ে তৈরি          শ্রীলঙ্কার সাধারণ খাবার।

৯।      ভুটানের রাষ্ট্রীয় ভাষা         ।

১০।     ভুটানের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম
        ।

 

  উত্তর

  ১। বাংলা  ২। ভাষা

  ৩। প্রচলিত খাবার ৪। বাংলা নববর্ষ

  ৫। হিন্দি ৬। নিরামিষ

  ৭। উর্দু ৮। কিরিবাথ

  ৯। জংখা ১০। ঘো

 

সত্য হলে এবং মিথ্যা হলে মি লেখো

১।      কিরিবাথ শ্রীলঙ্কার একটি খাবার।

২।      পাকিস্তানের প্রধান ভাষা বাংলা।

৩।      বাংলাদেশে নবান্ন উৎসব পালন করা হয়।

৪।      ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা।

৫।      নেপালের প্রধান ভাষা নেপালি।

৬।      আফগানিস্তানে পশতু ও দারি ভাষা প্রচলিত।

৭।      মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম।

৮।      ভারত উৎসবের দেশ।

৯।      শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলী।

১০।     কাবুলি পোলাও নেপালের জনপ্রিয় খাবার।

 

  উত্তর

  ১. স  ২. মি

  ৩. স  ৪. স

  ৫. স  ৬. স

  ৭. স  ৮. স

  ৯. স  ১০. মি

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১।      বাংলাদেশের প্রধান ভাষা কী?

  উত্তর : বাংলাদেশের প্রধান ভাষা বাংলা।

২।      পাকিস্তানের প্রধান ভাষা কী?

  উত্তর : পাকিস্তানের প্রধান ভাষা উর্দু।

৩।      নেপালের প্রধান ভাষা কী?

  উত্তর : নেপালের প্রধান ভাষা নেপালি।

৪।      ভুটানের রাষ্ট্রীয় ভাষা কী?

  উত্তর : ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা।

৫।      মালদ্বীপের ভাষার নাম কী?

  উত্তর : মালদ্বীপের ভাষার নাম দিভেহি।

৬।      আফগানিস্তানের জনপ্রিয় খাবার কী?

  উত্তর : আফগানিস্তানের জনপ্রিয় খাবার কাবুলি পোলাও।

৭।      শ্রীলঙ্কার প্রধান ভাষা কী?

  উত্তর : শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলী।